হাওড়া , ২১ জুলাই:- ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে আজ হাওড়ায় সদর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শহীদ বেদীতে মাল্যদান করেন দলের জেলা সদর সভাপতি মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন বিধায়ক জটু লাহিড়ী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সোস্যাল ডিসট্যান্স বজায় রেখেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। অরূপ রায় জানান, করোনা পরিস্থিতিতে এবার লাখো লাখো মানুষের সমাবেশ হচ্ছেনা। তবে তাতে কর্মীদের উন্মাদনা কিছু কম নেই। এবার আরও বেশি মানুষের ঘরে ঘরে পৌঁছানো গেল। প্রতিটি বুথে বুথে সকাল থেকেই শহীদদের শ্রদ্ধা জানানো হচ্ছে।
Related Articles
আগামী ৯ ডিসেম্বর খড়্গপুরে ধন্যবাদজ্ঞাপন সভা হবে: মমতা
পশ্চিম মেদিনীপুর ,২ ডিসেম্বর:- বিজেপির শক্ত ঘাঁটি খোদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কেন্দ্র খড়্গপুর বিধানসভায় বিজেপিকে বিপুল ভোটে পরাস্ত করেছে তৃণমূল । প্রথমবার এই কেন্দ্রে ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার । এই ঘটনায় এলাকাবাসীদের প্রতি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর সেই কৃতজ্ঞতা প্রকাশ করতেই সদলবলে আগামী ৯ ডিসেম্বর খড়্গপুরে “থ্যাঙ্কস গিভিং” সভায় আসছেন […]
রিষড়া থানার কর্মসূচিতে যোগ দিয়ে এক ঢিলে দুই পাখি মারলেন রিষড়া পৌরসভার মুখ্য-প্রশাসক।
হুগলি, ৮ জুলাই:- কথায় বলে এক ঢিলে দুপাখি মারা। সেটাই বাস্তবে করে দেখালেন রিষড়া পৌরসভার পুরপ্রশাসক বিজয় সাগর মিশ্র। রাজ্য সরকারের কর্মসূচি সেভ ড্রাইভ সেফ লাইফ রিষড়া থানার উদ্যোগে অনুষ্ঠিত হয়। সেখানে তিনি একদিকে যেমন পৌরসভার পক্ষ থেকে সামিল হন এই কর্মসূচিতে, পাশাপাশি সাইকেল চালিয়ে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদের বার্তাও মানুষকে দেন। রিষড়া থানার সামনে […]
জাগো বাংলার স্টল মেলার ভিতরে না হওয়া নিয়ে কোন্নগরে এসে তীব্র অসন্তোষ কল্যাণের।
হুগলি, ৩ জানুয়ারি:- আজ থেকে শুরু হল কোন্নগর বইমেলা। শকুন্তলা কালি মন্দির মাঠে এই মেলায় নানা ধরনের বই এর স্টল। কিন্তু জায়গা হয়নি তৃনমূল মুখোপত্র জাগো বাংলার স্টলের। কোন্নগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় দেবের নেতৃত্বে কোন্নগর মেলার বাইরে জাগো বাংলার বুক স্টল দেওয়া হয়েছে। কিন্তু মেলার মূল অনুষ্ঠান মঞ্চের পাশেই রয়েছে একটি বুক স্টল […]









