হুগলি,২৬ ডিসেম্বর:- মায়েরা বোধহয় এমনই হয়।নিজের দিন গুজরান হয় চেয়েচিন্তে। ছেলের চিকিৎসার জন্য লোকের দ্বারে দ্বারে ঘুরছেন আবার নিজের বার্ধক্য ভাতার টাকাও ছেলের চিকিৎসায় খরচ করছেন।এক সুভাষিণী মিস্ত্রি হাসপাতাল গড়েছেন দুস্থদের চিকিৎসায়। আর চুঁচুড়ার সুভাষিণী চ্যাটার্জী ছেলের চিকিৎসার খরচ যোগার করতে নিজের সর্বস্ব উজার করে দিচ্ছেন। ভালো করে হাঁটে পারেন না, ৯৬ বছর বয়সে অশীতিপর বৃদ্ধার একটাই চিন্তা ছেলের চিকিৎসা চলবে কি করে। দেশ ভাগের সময় ওপার বাংলাতেই ছিলেন। ৬৪ সালে বাংলাদেশের সাতক্ষিরা থেকে হুগলিতে চলে আসেন স্বামী সন্তানদের নিয়ে। কিছুদিন রিফিউজি ক্যাম্পে থাকার পর চুঁচুড়া কাপাসডাঙায় বসবাস শুরু করেন।বছর কুড়ি আগে স্বামী মহেন্দ্রনাথের মৃত্যু হয়।
ততদিনে তিন ছেলে আলাদা সংসার করেছে। মা নিজেরটা নিজেই চালিয়ে নেন,ছেলেরাও দীন মজুর তাই তাঁরা খুব একটা খোঁজ নেয় না মায়ের। মেজো ছেলে অনিলের গলায় ক্যান্সার ধরা পরে বছর খানেক আগে।স্থানীয় ভাবে চিকিৎসা করে সে। মাস তিনেক আগে দিল্লী অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্স(AIIMS) এ ভর্তি হয়। দিল্লীতে সুভাষিণী দেবীর মেয়ে পরিচারিকার কাজ করে। সেই বছর সাতষট্টির অনিলের ভর্তির ব্যাবস্থা করে।কিন্তু চিকিৎসার খরচ চলবে কি করে।অশক্ত শরীরে ছেলের চিকিৎসার খরচ যোগাতে বেরিয়ে পরেন বৃদ্ধা সুভাষিণী চ্যাটার্জী।লোকের কাছে যা পান দুই তিন হাজার টাকা জমা করে মেয়ের কাছে পাঠিয়ে দেন।নিজের বার্ধক্য ভাতার টাকাও দিয়ে দেন ছেলের জন্য।এই বয়সে যা জোটে তাই দুটো ফুটিয়ে নেন। গত দুদিন কিছুই খাননি।ছেলের জন্য বড্ড ভাবনা তাঁর।তাই সকাল থেকে ঘুরছেন। এভাবেই চুঁচুড়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থার অফিসে পৌঁছে যান। যদি কোনো সাহায্য পাওয়া যায়। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ইন্দ্রজিৎ দত্ত জানান তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছেন। কিন্তু বৃদ্ধার ছেলের চিকিৎসার জন্য তা যতসামান্য।অনেকে সাহায্য করলে বৃদ্ধার প্রয়োজন মিটবে। দিদিকে বলোতেও ফোন করে তাঁর অবস্থার কথা জানিয়েছেন বৃদ্ধা। হাঁড় কাঁপুনি ঠান্ডায় জবুথবু অবস্থা।সেসব ভাবনা নেই সুভাষিণী চ্যাটার্জীর। ছেলেটা আবার কথা বলতে পারবে তো,ছেলেটা বাড়ি ফিরবে তো,ভেবেই চোখের কোন ভিজে ওঠে তাঁর।Related Articles
প্রাক্তন বিচারপতির বিজেপিতে যোগদান নিয়ে নাম না করে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৭ মার্চ:- সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান করা নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁকে নাম না করে তীব্র কটাক্ষ করেছেন। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আজ কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের শেষে নিজের ভাষণে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর জন্যই হাজার হাজার ছেলে মেয়ের চাকরি হয়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি দলের […]
প্রাথমিক শিক্ষা সংসদের পুনরায় সভাপতি নিয়োগ করা হলো মানিক ভট্টাচার্যকে।
কলকাতা, ২৯ জুন:- মানিক ভট্টাচার্যকে পুনরায় রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। বিগত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিয়মানুযায়ী তিনি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। রাজ্য স্কুল শিক্ষা দফতর আজ বিজ্ঞপ্তি জারি করে তাকে পুনরায় শিক্ষা সংসদের সভাপতি পদে নিয়োগের কথা জানিয়েছে। আপাতত সেপ্টেম্বর মাস পর্যন্ত তিনি দায়িত্ব সামলাবেন বলেই স্কুল শিক্ষা দফতর […]
রচনার সমর্থনে মুখ্যমন্ত্রীর জনসভা বলাগরে।
হুগলি, ৮ মে:- বলাগরের বাকুলিয়ায় হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি লোকসভার অন্তর্গত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তিনি আজকের বক্তৃতার শুরুতেই তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন হুগলি জেলার মনীষী রাজা রামমোহন রায়, শ্রীরামকৃষ্ণ, কেশব চন্দ্র চন্দ নাগের জেলা এই হুগলি জেলা। আরামবাগে এই রাজ্য সরকারের সময় মেডিকেল কলেজ […]








