কলকাতা,২৬ ডিসেম্বর:- এটা মানুষের আন্দোলন। আমাদের অধিকার যদি কেউ কেড়ে নেয় তাহলে আমাদের জীবন দিয়ে আন্দোলন চলবে। কেউ যদি জোর করে তাহলে বাংলার মানুষ সেটা মেনে নেবে না। যারা কর্নাটকে মারা গেছে তাদের জন্য সাহায্য করবে তৃণমূল । তৃণমূল ট্রেড শাখার নেতৃত্ব যাবে সেখানে গিয়ে তারা পাশে দাঁড়াবে। ছাত্র ছাত্রীদের উপরে অনেক অত্যাচার করা হচ্ছে আপনাদের উপরে আমাদের পূর্ণ সমর্থন আছে।বৃহস্পতিবার রাজাবাজারে মিছিল শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কর্ণাটকের সরকার বলছে, যারা মারা গেছে তারা গুন্ডা ছিল। তাই তাদের পরিবারকে কোন সহযোগিতা করা হবে না।
মমতা বলেন, তৃণমূল সাহায্য করবে। তাদের পাশে দাঁড়াতে ট্রেড শাখার কর্মীরা কর্নাটকে যাবে নিহত আন্দোলনকারীদের পরিবারের কাছে। কর্নাটকে নিহত দুই আন্দোলনকারীর পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মাল্লিকবাজারে তিনি জানিয়েছেন, দুই পরিবারকে তৃণমূলের তরফে ৫ লাখ টাকা করে তুলে দেওয়া হবে। দীনেশ ত্রিবেদী এবং দোলা সেন দুজন কর্নাটকে যাবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্ণাটক সরকারের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কর্ণাটক সরকার তাদের সহযোগিতা করার কথা বলেও পরে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলেছেন মুখ্যমন্ত্রী। সব ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানাচ্ছি। কোন পড়ুয়ার উপরে যদি পদক্ষেপ হয়, তাহলে সবাই রুখে দাঁড়াবেন। এখন যা হচ্ছে স্বাধীনতার সময়েও সেটা হয়নি। ছাত্র ছাত্রীরা দেশের ভবিষ্যত। তাদের উপর যদি এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়। তাহলে সেটা খুব অন্যায়। এখন মানুষের কথা বলার অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। এলাকায় এলাকায় পোস্টার দিতে হবে। স্লোগান লিখে সেখানে পোস্টার দিতে হবে। আমরা সবাই নাগরিক পক্ষ ।Related Articles
সাঁকরাইলের ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আতঙ্কে এলাকার বাসিন্দারা।
হাওড়া, ২১ জানুয়ারি:- ভিক্ষা চাইতে এসে জল খাওয়ার নাম করে জোর করে ঘরের মধ্যে ঢুকে গৃহবধূকে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছিল হাওড়ার সাঁকরাইলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই ঘটনা ঘটে। ভিক্ষা ও জল খাওয়ার নাম করে বাড়িতে ঢুকে গৃহবধূকে মারধর করে ব্যাপক লুটপাট চালিয়ে পালিয়ে যায় দুস্কৃতীরা। সাঁকরাইল থানা এলাকার থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের চন্দ্রবাটী স্কুল মাঠ […]
রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মধ্য হাওড়ায় আইসিডিএস কর্মীদের সাইকেল মিছিল।
হাওড়া, ১১ আগস্ট:- রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মধ্য হাওড়ায় আইসিডিএস কর্মীরা এক সাইকেল মিছিলে অংশ নেন। মঙ্গলবার দুপুরে ডুমুরজলা স্টেডিয়ামের সামনে থেকে হাওড়া জেলার কনভেনর ভাস্বতী মিত্রের নেতৃত্বে ওই সাইকেল মিছিল শুরু হয়। শেষ হয় বেলেপোল মোড়ে এসে। শতাধিক মহিলা কর্মী ওই মিছিলে অংশ নেন। ভাস্বতী মিত্র বলেন, আমাদের রাজ্য কমিটির চেয়ারম্যান চন্দ্রিমা […]
২৪ ঘণ্টায় আরো ১৭ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন – মুখ্যসচিব।
নবান্ন, হাওড়া,১৫ এপ্রিল:- রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় আরো ১৭ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই মৃত এবং সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিদের বাদ দিয়ে ১৩২ জন আক্রান্ত বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন। নতুন করে কোনো মৃত্যুর খবর নেই। সরকারি হিসেবে রাজ্যে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৭।এখনো […]







