নবান্ন , ১৬ জুলাই:- রাজ্যে করোনা সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে রাজ্য সরকারি দপ্তরে কর্মীদের উপস্থিতির হার আবারও কমানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ নবান্নে জানিয়েছেন আপাতত ৩১ শে জুলাই পর্যন্ত রাজ্য সরকারি দপ্তর গুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা হবে। এতদিন ওই দপ্তর গুলিতে ৭০ শতাংশ কর্মী নিয়ে কাজ হচ্ছিল। পাশাপাশি এখন থেকে সব সরকারি দপ্তর সপ্তাহে একদিন করে স্যানিটাইজ করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। সংক্রমণের হার কমাতে বেসরকারি অফিস গুলোকেও সপ্তাহে একদিন করে জীবাণুমুক্ত করতে এবং যাদের সুযোগ আছে তাদের যতদূর সম্ভব বাড়ি থেকে কাজ করতে তিনি পরামর্শ দিয়েছেন।মুখ্যমন্ত্রী বলেন, ডাক্তার স্বাস্থ্যকর্মী ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মী বেসরকারি বহু সংস্থাও কোভিড যোদ্ধার কাজ করছে। সরকারের কাছে তাদের সুরক্ষার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ।
Related Articles
লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুরে মাটি কাটার কাজ চলছে।
কামারপুকুর,১৫ এপ্রিল:- লকডাউন কে বুড়ো আঙুল দেখিয়ে পুকুরে মাটি কাটার কাজ চলছে। ঘটনাটি ঘটেছে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের আনুড়ে ৩৫ নম্বর বুথে। সরকার বারবার নির্দেশ করছে যে বাড়িতে থাকুন সুস্থ থাকুন এবং বাইরে বের হবে না ,সেই কথাকে অমান্য করে বুধবার দেখা গেল আনন্দে পুকরের কাজ করছে মানুষ। এমন কি দেখা গেল প্রত্যেকটি মানুষের মুখে কোন […]
পুজোর পাশাপাশি এবার মহালয়ার দিনেও জিভে জল আনা রকমারি খাবার মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে পঞ্চায়েত দপ্তর
কলকাতা, ৪ অক্টোবর:- বিগত কয়েক বছরের টানা সাফল্যের ওপর ভিত্তি করে এ বছরও পুজোর দিনগুলিতে রকমারি খাবারের পসরা সাজিয়ে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূজোর পাঁচ দিন তো বটেই এবছরই প্রথম মহালয়ার দিনেও বিশেষ মেনু হোম ডেলিভারি করার উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত দপ্তরের অধীন সংহত এলাকা […]
কলকাতার জমা জলের সমাধান করতে নিকাশি ব্যাবস্থার ওপর জোর দিতে চলেছে রাজ্য সরকার।
কলকাতা , ৯ আগস্ট:- কলকাতার জল জমার সমস্যার সমাধান করতে রাজ্য সরকার শহরের নিকাশি ব্যবস্থার মূল ভিত্তি খালগুলির অবস্থা পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা এবং সংলগ্ন এলাকায় ছড়িয়ে থাকা প্রায় ২৬৭ কিলোমিটার দীর্ঘ এই খাল পথের পর্যালোচনা করতে ৩০০ টি আলাদা আলাদা সমীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। রাজ্যের সেচ দপ্তর পুরো […]








