বীরভূম , ১৫ জুলাই:- করোনা ভাইরাস সংক্রমনের প্রভাবে লকডাউন এ বন্ধ বিশ্বভারতী শিক্ষাপ্রতিষ্ঠান ও শান্তিনিকেতনের সোনাঝুরির শনিবারের হাট! করোনার প্রকোপে বর্তমান বছরে বাতিল হয়েছে শান্তিনিকেতনের ঐতিহ্যশালী বসন্তোৎসবও! ফলে এক প্রকার দিশেহারা শান্তিনিকেতনের পর্যটন শিল্প! পর্যটন শিল্পে জড়িয়ে থাকা ব্যক্তিরা জানাচ্ছেন মূলত: শান্তিনিকেতন ও সোনাঝুরির হাট এর ওপর অনেকটা নির্ভরশীল বোলপুরের পর্যটন শিল্প! করোনার আতঙ্কে পর্যটকশূন্য শান্তিনিকেতন! তাই অর্থনৈতিকভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ব্যবসা! লকডাউন থেকে আনলক হওয়ার প্রক্রিয়া চালু হলেও বন্ধ পরিবহন! ফলে সমস্যা রয়ে গেছে সেই গভীরেই! সরকারের নিয়ম-নীতি মেনে পর্যটকদের আহ্বান জানিয়েছেন ট্যুরিজম অ্যাসোসিয়েশন অফ বোলপুর শান্তিনিকেতনের সদস্যরা। তারা নিউজকে জানিয়েছেন তাঁদের সমস্যার কথা!
Related Articles
বিশ্বভারতীতে ছাত্র মারধরের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও নতুন বিতর্কে সূচনা করেছে।
বীরভূম,২৫ জানুয়ারি:- বিশ্বভারতীতে ছাত্র মারধরের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও নতুন বিতর্কে সূচনা করেছে। গত ৭ই জানুয়ারি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে বিশ্বভারতীতে একটি মোমবাতি মিছিল হয়। সেই মিছিলে উপাচার্য ও ছাত্র মারধরের ঘটনায় মূল অভিযুক্ত অচিন্ত্য বাগদির কথপোকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে উপাচার্য অচিন্ত্য বাগদী কে নির্দেশ দিচ্ছেন […]
হাওড়ায় আজও একাধিক কর্মসূচি স্মৃতি ইরানির।
হওড়া, ১২ জুলাই:- তিনদিনের হাওড়া সদর লোকসভা কেন্দ্রে ঠাসা কর্মসূচির আজই শেষ দিন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। আজ সকাল থেকেও চলছে বিভিন্ন কর্মসূচি। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে এদিন “আজাদি কা অমৃত মহোৎসব” উপলক্ষে এক পদযাত্রায় অংশ নেন স্মৃতি ইরানি। কদমতলা বাসস্ট্যান্ড থেকে পঞ্চাননতলা রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত ওই মিছিলের আয়োজন করা হয়। এরপর বালিটিকুরিতে তরুণ […]
মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সমন্বয় বৈঠক হুগলিতে।
হুগলি, ৭ ডিসেম্বর:- শনিবার, মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সমন্বয় বৈঠক হল চুঁচুড়ায় হুগলি জেলাশাসক দফতরে। উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, জেলাশাসক মুক্তা আর্য, জেলার চার মহকুমাশাসক, বিডিওরা সহ পুলিশ এবং মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত সব দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, রুদ্ধদ্বার ওই বৈঠকে পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে পর্ষদের পক্ষ থেকে বিশেষ নির্দেশিকাবলি সম্পর্কে […]








