স্পোর্টস ডেস্ক , ১৬ জুলাই:- এবার করোনা আক্রান্ত হলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা তথা সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। গত কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বৌদি। আর এবার মহারাজের দাদার আক্রান্ত হওয়ার খবর সামনে এল। বুধবার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের করোনা রিপোর্ট পজেটিভ আসে। কয়েকদিন ধরে জ্বর হওয়ায় করোনা পরীক্ষা করান স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বুধবার রাতে সৌরভের দাদার রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ নিয়ে বুধবার রাতেই বেলভিউ নার্সিং হোমে ভর্তি হলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বুধবার রাতে স্নেহাশিস জানান, “দিন দুয়েক ধরে হালকা জ্বর ছিল। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা করিয়ে ছিলাম। কিছুক্ষণ আগে রিপোর্ট পজিটিভ এসেছে। ডাক্তারের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছি।” সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হওয়ার পরেই সৌরভ সহ তাঁর গোটা পরিবার বেহালার বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। প্রত্যেক এরই করোনা পরীক্ষা করানো হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি সিএবি সচিব এর আরোগ্য কামনা করেছেন সকলেই।
Related Articles
পুনর্মিলন উৎসবে এসে স্কুল বাঁচানোর অঙ্গীকার প্রাক্তনীদের।
হুগলি, ২ জানুয়ারি:- স্কুলের প্রথম পুনর্মিলন উৎসবে এসে স্কুল বাঁচানোর অঙ্গিকার প্রাক্তনীদের। পড়ুয়া কমতে কমতে সংখ্যাটা একশোর নীচে নেমেছে।যত জন ছাত্রী আছে তারাও অনিয়মিত। আগামী দিনে বন্ধ হওয়ার আশঙ্কায় চুঁচুড়ার মিয়ারবেড় (পিয়ারাবাগান) সারদামনী গার্লস হাইস্কুল। স্কুল বাঁচাতে এগিয়ে এলেন প্রাক্তনীরা। সাহায্য চাইলেন এলাকার মানুষের। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলবেন প্রাক্তনীরা। এক সময় […]
গঙ্গা ভাঙ্গনে শ্রীরামপুরে সাংসদের আবাসনের একাংশে ধস , পরিদর্শনে সেচ দপ্তরের আধিকারিকরা।
গঙ্গার ভাঙ্গনে শ্রীরামপুরের বহুতল আবাসন ‘গঙ্গা দর্শন’ আবাসনে ধসে একাংশ গঙ্গায়। যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। গঙ্গার ভাঙনে আতঙ্কিত শ্রীরামপুরের এক বহুতল আবাসনের আবাসিকরাl গতকাল বিকালে হঠাৎই আবাসনের পূর্বদিকের গার্ডওয়ালের একাংশ ভেঙে পড়ে। 1999 সালে তৈরী এই আবাসনে 75 টি পরিবার বসবাস করে। এই আবাসনের বাসিন্দা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী। উনি মাঝেমধ্যে এসে […]
বিজেপিতে যোগ দিয়ে চায় পে চর্চায় যোগ দিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শ্যামাপ্রসাদ মুখার্জি ।
বাঁকুড়া,২০ ডিসেম্বর:- দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সহযোগিতা না করা এবং দলের হয়ে কাজ না করার অভিযোগে এবং শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল । তারপর থেকে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছিল বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক এবং রাজ্যের প্রাক্তন বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জীকে নিয়ে তবে কি তিনি […]








