সোজাসাপটা ডেস্ক , ১৫ জুলাই:- বিরাট পত্নী অনুষ্কাকে দীর্ঘদিন পর কোনও ম্যাগাজিনের ফটোশ্যুটে পাওয়া গেল। কখনও সাদা-কালো বিকিনিতে ঝড় তুলেছেন। কখনও আবার হলুদ রঙের স্লিভলেস শ্রাগ ও তাঁর ফাঁকে খোলা ক্লিভেজে উষ্ণতা ছড়ালেন। সোশ্যাল মিডিয়ায় বোল্ড ফটোশ্যুটের জন্য চর্চায় অভিনেত্রী। স্ত্রীয়ের রূপ ও গুণ দুয়েই কদর করেন বিরাট। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সফরে সমুদ্রসৈকতে অনুষ্কার ছবি পোস্টে চোখ সরাতে পারছি বলে মন্তব্য করেছিলেন কোহলি। করোনা লকডাউনেও স্ত্রীর হাসি ও সূর্যের আলোয় স্ত্রীয়ে রূপ আরো খুলে ওঠে বলে একাধিক পোস্টের মাধ্যমে ভালোবাসা উজাড় করে দিয়েছেন। ফলে এবার ভোগের কভার গার্লে অনুষ্কার বোল্ড ছবিগুলি দেখে বিরাট যে চোখ সরাতে পারছেন না, তা বলার অপেক্ষা রাখে না!প্রসঙ্গত শাহরুখ খানের সঙ্গে জিরো সিনেমা করার পর অনুষ্কাকে দীর্ঘদিন ধরে বড় পর্দায় দেখা যায়নি। এখন অনুষ্কাকে অবশ্য নতুন অবতারে পাওয়া যাচ্ছে। তাঁর প্রযোজিত পাতাললোক ও বুলবুল দর্শকমহলে প্রশংসা পেয়েছে। এবার ভোগের ফটোশ্যুটে বলিউডের ভিভা দর্শক মনে জায়গা করে নিলেন।
Related Articles
দুয়ারে রেশনের পর এবার রাজ্য খাদ্য দফতর চালু করছে ‘দুয়ারে আধার নম্বর’।
কলকাতা,৪ জুলাই:- চলতি মাসের শেষে গোটা দেশে এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই নিয়ম অনুযায়ী ওই সময়ের মধ্যে প্রত্যেক রেশন গ্রাহকের রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ বাধ্যতামূলক। শেষ মুহূর্তে এক দেশ এক রেশন কার্ড প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়ার ফলে এখনো আধার রেশন সংযুক্তির কাজে অনেকটাই পিছিয়ে […]
বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাজনৈতিক নাটক বন্ধের আশঙ্কা ঋতব্রতর।
কলকাতা , ৫ এপ্রিল:- বর্তমানে চর্চার কেন্দ্রে থাকা নাটক “দেশের নামে” নিয়ে খবর সোজাসাপটায় একান্ত সাক্ষাৎকার দিলের সেই নাটকের নির্দেশক ও অভিনেতা ঋতব্রত মুখার্জী। নাটক প্রসঙ্গে তিনি বলেন, এই নাটকে বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে সাধারন মানুষের অভিযোগ গুলোই নাটকে ফুটিয়ে তুলেছেন তারা। তিনি মনে করেন, ছাত্রসমাজকেই এই বিষয়ে এগিয়ে আসা উচিৎ, সেজন্যই তার দল ইউনিভার্সিটি […]
আজ সারদা মায়ের জন্মতিথিতে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলা রয়েছে বেলুড় মঠ।
হাওড়া, ২৬ ডিসেম্বর:- আজ ১০ পৌষ, রবিবার শ্রীশ্রীসারদা মায়ের জন্মতিথি উপলক্ষে অন্যান্য দিনের মতোই নির্দিষ্ট সময়ে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলা রয়েছে বেলুড় মঠ। তবে করোনা পরিস্থিতির কারণে আগের মতো সারদা মায়ের জন্মতিথিতে সারাদিন মঠের দরজা খোলা থাকছে না। অন্যান্য দিনের মতোই আজ সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল সাড়ে ৩টে থেকে ৫টা পর্যন্ত […]







