স্পোর্টস ডেস্ক , ৫ জুলাই:- বেপরোয়া গাড়ি চালানোর বলি! রবিবার সকালে পথচারী সাইকেল-আরোহীর উপর গাড়ি তুলে পিষে মারেন লঙ্কান ক্রিকেট দলের ডানহাতি ব্যাটসম্যান কুশল মেন্ডিস। দুর্ঘটনায় ৬৪ বছর বয়সী সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শ্রীলঙ্কার গণমাধ্যমের খবর, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনা ঘটে। রাজধানী কলম্বোর পানাদোরা এলাকায় সাইকেল আরোহীর উপর কুশল মেন্ডিস গাড়ি তুলে দেন। ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়। পথ দুর্ঘটনায় শ্রীলঙ্কান ক্রিকেটার কুশল মেন্ডিসকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন বিকেলে তাঁকে কোর্টে চালান করা হবে। শান্ত স্বভাবের এই ক্রিকেটার অতীতে কোনও ধরনের বিতর্কে জড়াননি। রবিবার হঠাৎ ভোর পাঁচটায় তিনি কেন বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে। পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ। ২০১১ ক্রিকেট বিশ্বকাপ ফিক্সিং ইস্যু নিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটে বড় আলোচনার মাঝে এবার মেন্ডিসের গাড়ি চাপা দিয়ে পথচারী মৃ্ত্যুর ঘটনায় ক্রিকেটমহলে সোরগোল পড়ে গেল।
Related Articles
বিপদসীমার ওপর দিয়ে বইছে সমুদ্র ।
দিঘা, ২১ আগস্ট:- বিপদসীমার ওপর দিয়ে বইছে সমুদ্র । আজও তীব্র জলোচ্ছ্বাস শুরু হয়েছে দিঘা এবং সংলগ্ন উপকূল এলাকায়। জলে ভাসছে সৈকত সরণির রাস্তা । জলোচ্ছ্বাস দেখার জন্য ভিড় জমিয়েছেন পর্যটকরা । সতর্কতামূলক প্রচার চালাচ্ছে প্রশাসন । রয়েছে কড়া নজরদারি । রাতভর ব্যাপক বৃষ্টিপাতের পর শুক্রবার সকালে জোয়ারের সময় তীব্র জলোচ্ছ্বাস শুরু হয় দিঘা , […]
রায়বেশে লোকনৃত্যু প্রায় বিলুপ্তির পথে।
সুদীপ দাস, ৩১ আগস্ট:- গ্রামবাংলার সংস্কৃতির অঙ্গ রায়বেশে লোকনৃত্যু, বীরভূম জেলা থেকেই এই লোকনৃত্যের উৎপত্তি। প্রাচীন যোদ্ধাদের মত বাঁশের ভল্লতে ভর করে এই নৃত্য হয় বলে এর নাম রায়বেশে লোকনৃত্যু। তবে বর্তমানে এই লোকনৃত্য প্রায় বিলুপ্তির পথে। তবে কয়েকটি ব্রতচারী সংগঠন এই সংস্কৃতিকে আজও বাঁচিয়ে রেখেছেন। তাঁদের মধ্যে অন্যতম চন্দননগর ব্রতচারী অঙ্গন। এই সংগঠন ব্রতচারীতে […]
মন্দিরেই তিন ভাই-বোনের স্নান , ৬২৪ বছরের ইতিহাসে করোনার কোপ।
তরুণ মুখোপাধ্যায়, ৫ জুন:- ৬২৪ বছরের প্রাচীন ঐতিহাসিক মাহেশের জগন্নাথ দেবের স্নানযাত্রা এবছর মন্দির প্রাঙ্গণে হল। বর্তমানে করোনার করালগ্রাসে সারাবিশ্ব থরহরিকম্প এর থেকে বাদ পড়েনি আমাদের দেশেও । কঠোরভাবে মেনে চলা হচ্ছে লকডাউন বিধি। এর আওতায় থেকে বাদ যায়নি দেবালয় গুলিও। পুরীর পরে সারা দেশের মতো দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা অনুষ্ঠিত হয় পশ্চিম বাংলার হুগলির মাহেশে […]








