নদীয়া , ২ জুলাই:- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এবং সহবাসের অভিযোগ, পরে বিয়ে করতে অস্বীকার, যুবকের বাড়িতে ধরনা যুবতীর। ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানার বাসডোপ এলাকায়। সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর থানার আরবান্দি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসডোপ গ্রামের বাসিন্দা অমিত মন্ডল। দেড় বছর আগে তিনি কলকাতার একটি বারে কাজে যান। সেখানেই কাজ করতেন ওই যুবতী। সেখান থেকে তাদের সম্পর্ক তৈরি হয়। এরপরই যুবতীর অভিযোগ,তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে প্রায় লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। সেই সঙ্গে সহবাস করা হয়। ওই যুবতীর অভিযোগ, সেখানে তাকে বিয়ে করা হয়। কিন্তু বাড়ি আনতে বললে অস্বীকার করে ওই যুবক। দীর্ঘদিন এইভাবে চলার পর অমিত মন্ডল যুবতীকে ছেড়ে দেওয়ার কথা বলে। ওই যুবতী নিরুপায় হয়ে পুলিশের দ্বারস্থ হয়। পুলিশের কাছে কোনো সুরাহা না পেয়ে অবশেষে ওই যুবকের বাড়িতে ধরনায় বসে যুবতী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। যদিও বাড়ি থেকে পলাতক অভিযুক্ত অমিত মন্ডল। পুলিশের তৎপরতায় এবং গ্রামবাসীদের চাপে অবশেষে যুবতীকে বাড়িতে তুলতে স্বীকার করে তার পরিবারের লোকজন।
Related Articles
স্ত্রীকে বাপেরবড়ি থেকে ফেরাতে না পেরে বাবাকে ‘খুন’ করে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের।
হাওড়া, ৬ মার্চ:- স্ত্রীকে তার বাপেরবড়ি থেকে ফেরাতে না পেরে মানসিক অবসাদের জেরে বৃদ্ধ বাবাকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলো ছেলে। হাওড়ার বেলুড় থানার অন্তর্গত রাজেন শেঠ লেনের ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে, বাবাকে শ্বাসরোধ করে ‘খুন’ করে লিলুয়া স্টেশনে ট্রেনের সামনেই ঝাঁপ দেন নারায়ণ ঋত নামের ওই যুবক। যদিও জিআরপির তৎপরতায় উদ্ধার হওয়া যুবককে […]
মানুষের চাহিদা মেনেই বৈদ্যবাটি পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের নতুন রাস্তার উদ্বোধন।
তরুণ মুখোপাধ্যায়, ১৪ ডিসেম্বর:- শনিবার বিকালে ইংরেজি নতুন বছরের আগে বৈদ্যবাটি পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের একটি নতুন রাস্তার উদ্বোধন হলো। উদ্বোধন করলেন পূর্ত দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ, (ভাই)। তিনি বলেন এখানকার বাসিন্দাদের এই রাস্তাটির দীর্ঘদিনের চাহিদা ছিল, অবশেষে এটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ায় খুশি হওয়া এলাকাবাসীদের মধ্য। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন […]
দূষণ নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন হুগলি জেলার সাধারণ মানুষ,পাঠানো হচ্ছে চিঠি।
হুগলি, ৩১ অক্টোবর:- দুর্গা পুজোর প্রাক্কালে পশ্চিমবঙ্গ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এক নির্দেশিকায় শব্দবাজির ন্যূনতম শব্দমাত্রা ৯০ ডেসিবেল থেকে বাড়িয়ে ১২৫ ডেসিবেল করার নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকার প্রত্যাহারের আবেদন করে মুখ্যমন্ত্রীর কাছে ব্যক্তিগতভাবে চিঠি লিখছেন হুগলি জেলার নাগরিকরা। রেজিস্টার্ড পোস্টে ঐ চিঠি পাঠানোর বিষয়ে সহযোগিতা করার উদ্যোগ নিয়েছে বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চ। […]









