সুদীপ দাস ,২ জুলাই:- পুরমন্ত্রী ঘোষনার পরও এখনও হুগলি-চুঁচুড়া পৌরসভায় নতুন নিয়োগ বাতিল করা হয়নি। এরই প্রতিবাদে দিন কয়েক ধরে আন্দোলনে নেমেছে পুরসভার অস্থায়ী কর্মীরা । কোন সুরাহা না হওয়ায় এবারে অস্থায়ী কর্মীরা তাঁদের আন্দোলন তীব্র থেকে তী্রতর করলো। বৃহস্পতিবার সাত সকালেই অস্থায়ী কর্মীরা জমায়েত হয় পুর গেটের সামনে। পুরসভার গেট আটকে চলে চরম বিক্ষোভ। সকালে যে সমস্ত কর্মীরা পুরসভার খাতায় হাজিরা দিয়ে বিভিন্ন ওয়ার্ডে কাজে বের হয় তাঁদের কাউকে ঢুকতে দেওয়া হয়নি। তবে আপাতত ছাড় দেওয়া হয়েছে শুধু পানীয় জল ও অ্যাম্বুলেন্স সার্ভিসকে। দুদিনের মধ্যে কোন কাজ না হলে সেই পরিষেবা গুলিও বন্ধ করে দেওয়া হবে বলে অস্থায়ী কর্মীরা জানান। অস্থায়ী কর্মীদের পক্ষে রাধেশ্যাম শঙ্খবনিক বলেন আজ থেকে লাগাতার এই আন্দোলন চলবে। সকাল ১০টার পর পুর অফিসেও কাউকে ঢুকতে দেওয়া হবে না। বর্তমানে যা পরিস্থিতি তাতে যথেষ্ট চাপে পুর প্রশাসন।
Related Articles
পরিবেশ বাঁচাতে হাওড়ায় গাছের ভাইফোঁটা পরিবেশবিদ সুভাষ দত্তের উদ্যোগে।
হাওড়া, ২৫ অক্টোবর:- পরিবেশ বাঁচাতে এবার গাছের ভাইফোঁটা হল হাওড়ায়। কালীপুজোর অমাবস্যার প্রতিপদে মঙ্গলবার দুপুরে হাওড়ার তেলকল ঘাটে পরিবেশবিদ সুভাষ দত্তের উদ্যোগে ওই অভিনব ভাইফোঁটার আয়োজন করা হয়। প্রকৃতির সঙ্গে মানুষের মেলবন্ধনকে সামনে রেখে এই গাছের ভাইফোঁটার আয়োজন করা হয়। হাতে বরণডালা নিয়ে শাঁখ বাজিয়ে, উলু দিতে দিতে গাছের চারদিকে প্রদক্ষিণ করেন বোনেরা। পাখার বাতাস […]
রাতে সংঘর্ষ। উত্তেজনা ডোমজুড়ের সুকান্ত পল্লী এলাকায়।
হাওড়া , ১৫ মার্চ:- হাওড়া ডোমজুড় বিধানসভা কেন্দ্র এলাকার সুকান্ত পল্লী অঞ্চলে সংঘর্ষ। এলাকার বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, হঠাৎই অন্য পাড়ার একটি ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত দুষ্কৃতীরা কোনও কারণ ছাড়াই অস্ত্রশস্ত্র নিয়ে তাদের পাড়ায় ও বাড়িতে ঢুকে মারধর ও ভাঙচুর চালায়। এই ঘটনায় গুরুতর আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হাওড়া জেলা হাসপাতালে […]
দিনভর বৃষ্টির দাপটে বিপর্যস্ত হুগলি শিল্পাঞ্চল ও গ্রামীণ এলাকার জনজীবন।
হুগলি, ৬ আগস্ট:- বর্ষার মরসুমে নিন্ম চাপের কারণে শুক্রবার রাত থেকে দিনভর হালকা বৃষ্টির দাপটে বিপর্যস্ত হুগলি শিল্পাঞ্চল ও গ্রামীণ এলাকার জনজীবন। মেঘলা আকাশ ও বৃষ্টির খামখেয়ালিপনায় এ দিন সকাল থেকেই প্রতিকূল আবহাওয়ার কারণে বাজার দোকান ও কর্মস্থলে যাওয়ার তাল কাটে। তবে ভরা বৃষ্টির মধ্যেই ডিভিসি জল ছাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম […]








