পূর্ব মেদিনীপুর , ২৯ জুন:- সোমবার পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মহানা পোস্টাল থানার অন্তর্গত উত্তর খাদালগোবরা গ্রামে কেউটে সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।দীঘা বনদপ্তর এর কর্মীরা এই দিন সকালে খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে শংকরপুর বন বিভাগের রেসকিউ সেন্টারে নিয়ে যান।দীঘা বনদপ্তরের আধিকারিক উত্তম মণ্ডল বলেন এটি পূর্ণবয়স্ক বিষধর কেউটে সাপ। কেউটে সাপ(Naja kaouthia), যাকে monocellate cobra বলা হয়,বাংলায় গোক্ষুর গোখরা গোখরা প্রজাতির একটি সাপ যা দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়া দেখা যায়। এটিকে আইইউসিএন কতৃক নূনতম বিপদগ্রস্থ তালিকাভুক্ত করা হয়েছে।গোখরোর ফণার পিছনে গরুর ক্ষুর বা পুরোনো দিনের ডাঁটি ছাড়া জোড়া-চোখো চশমার মত দাগ থাকে তার থেকে নাম গোক্ষুর।আবার ফণার পিছনে গোল দাগ থাকে তাই গোখরোর দুচোখার পরিবর্তে একচোখা চশমা বা মনোকল-এর উপমা দিয়ে এর ইংরাজী নাম মনোকল্ড কোবরা।গোখরা উত্তেজিত হলে ওদের ঘাড়ের লম্বা হাড় স্ফীত হয়ে ওঠে,তাতে চমৎকার ফণাটি বিস্তৃত হয়।
Related Articles
পরিবেশ বাঁচানোর দাবিতে বিশ্ব জলবায়ু ধর্মঘট পালন করা হচ্ছে হাওড়াতেও।
হাওড়া, ২৪ সেপ্টেম্বর:- পরিবেশ বাঁচানোর দাবিতে আজ শুক্রবার ২৪ সেপ্টেম্বর বিশ্ব জলবায়ু ধর্মঘট ( গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ) এর ডাক দেওয়া হয়েছে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তেই তা পালন করা হচ্ছে। হাওড়াতেও এদিন ডুমুরজলা ময়দানে জমায়েত হন পরিবেশপ্রমীরা। একগুচ্ছ দাবি ছিল এদের। সেই দাবি পূরণেই এদিন সোচ্চার হন তাঁরা। স্কুল ছাত্রী গ্রেটা থুনবার্গ জলবায়ু রক্ষার জন্য কয়েক […]
তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রচপাল সিং প্রয়ানে শোকের ছায়া এলাকায়।
তারকেশ্বর, ৮ জুলাই:- রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হুগলির তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রচপাল সিং প্রয়ানে শোকের ছায়া এলাকায়। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৭৮ বছর। জানা গিয়েছে, কলকাতায় তার নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেন এবং মৃত রচপাল সিংয়ের পরিবারের সদস্যদের সমবেদনা জানান ও পাশে থাকার বার্তা দেন। রচপাল […]
শিশুদের হাম এবং রুবেলা ভাইরাসের টিকাকরণে জোর আনতে চলেছে রাজ্য।
কলকাতা, ২৭ আগস্ট:- করোনা অতিমারীর প্রকোপ স্তিমিত হওয়ায় রাজ্য সরকার আবার শিশুদের হাম এবং রুবেলা ভাইরাসের টিকাকরণে জোর আনতে বিশেষ অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।আগামী ২১-২৪ ডিসেম্বর পর্যন্ত গোটা রাজ্যজুড়ে এই টিকাকরণ কর্মসূচি চলবে। সব শিশুর যাতে এই টিকা পায়, তা সুনিশ্চিত করতে হবে বলে স্বাস্থ্য দফতর নির্দেশ দিয়েছে।স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ৯ মাস […]








