হুগলি,২৫ মার্চ:- একাধারে যখন সারা দেশ জুড়ে চলছে লকডাউন আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আইন ভাঙার ঘটনা। বুধবার তেমনি চিত্র দেখা গেল হুগলির ডানকুনিতে ।জাতীয় সড়কের উপরে বিনা কারণে বহু যুবককে মোটরবাইক নিয়ে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখা যায়। এদের মধ্যে বেশ কয়েকজনকে শাস্তিস্বরূপ কান ধরে উঠ বস করানো হয়। পুলিশের বক্তব্য বারবার বলা ও সতর্ক করা সত্ত্বেও যখন মানুষ জন নিষেধ মানছেন না এবার প্রশাসনের পক্ষ থেকে কড়া ব্যাবস্থা নেওয়া হবে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
Related Articles
লা লিগা-বুন্দেশলিগা ঘিরে সংশয়,করোনা পজিটিভ ৭ ফুটবলারের।
স্পোর্টস ডেস্ক,১১ মে:- লা লিগার প্রস্তুতির শুরুতেই ফের করোনার ধাক্কা। নতুন করে লা লিগার পাঁচ জন ও জার্মান বুন্দেশলিগার দুই ফুটবলারের শরীরে পাওয়া গেল মারণ ভাইরাসের উপস্থিতি। প্রশ্ন উঠতে শুরু করে দিল এই দুই লিগের ভবিষ্যৎ নিয়ে। পাশাপাশি সোমবারই ইপিএলের ক্লাবগুলি আলোচনায় বসছে ইংল্যান্ডে নতুন করে ফুটবল শুরুর সম্ভাবনা নিয়ে। এমন একটা অবস্থাতেই জানা […]
স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার আজ থেকেই কার্যকর হচ্ছে।
কলকাতা, ১ জানুয়ারি:- স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার আজ থেকে কাযর্কর হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ডাকঘরের সঞ্চয় প্রকল্পগুলির প্রচারে নেমেছে। সাধারণ মানুষ যাতে সেই প্রকল্পগুলিতে বিনিয়োগ করেন সেজন্য জেলায় জেলায় লিফলেট বিলি করে প্রচার চালানো হচ্ছে। রাজ্যের মানুষ যাতে চিট ফান্ডের মতো কোনও প্রতারণার ফাঁদে না পড়েন এবং নিরাপদ জায়গায় টাকা রাখতে পারেন, তার […]
প্রকাশ্য মঞ্চে পুষ্পা ছবির সংলাপ বলে বিতর্কে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী।
হাওড়া, ১১ ডিসেম্বর:- জনপ্রিয় ভারতীয় সিনেমা ‘পুষ্পা’ ছবির একটি সংলাপ ছিল “ঝুঁকেগা নেহি……”। রবিবার বিকেলে হাওড়ায় তৃণমূল যুব কংগ্রেসের মহামিছিলের আগে কর্মীদের উদ্বুদ্ধ করতে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে ওই সংলাপ কর্মীদের উদ্দেশ্যে বলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি। আর তাঁর ওই মন্তব্যের পরেই বিতর্ক শুরু হয়। একজন মন্ত্রী প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে এরকম বিতর্কিত শব্দ […]








