হুগলি, ৬ জুন:- ভোটের প্রচারে ও সামাজিক মাধ্যমে সাড়া জাগিয়েও ভোট বাস্কে কার্যত নিরাশ করল বামেরা। জেলার তিন কেন্দ্রের মধ্যে শ্রীরামপুর, হুগলিতে নিজেদের ভোট কিছুটা পুনরুদ্ধার করলেও আরামবাগে ছাপ ফেলেনি সিপিএম। শ্রীরামপুর কেন্দ্রের তরুন প্রার্থী দীপ্সিতা ধর গত লোকসভা ভোটের তুলনায় এক লক্ষের মতো বেশি ভোট ও হুগলি কেন্দ্রের মনোদীপ ঘোষ পঞ্চাশ হাজারের মতো ভোট বাড়ালেও, তৃণমূল বিজেপির থেকে যোজন যোজন দূরে। তবে গত বিধানসভা ও পঞ্চায়েত ভোটের নিরিখে ভোট শতাংশ বাড়ালেও শূন্য তকমা ঘোচানোর জন্য যথেষ্ঠ নয়। যদিও ফল প্রকাশের পর শ্রীরামপুর কলেজের গণনা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে দীপ্সিতা ধর বলেন, বামপন্থীরা নতুন ভাবে লড়াই করতে জানে। আমরা সমস্ত কিছুই নতুন করে শুরু করব।





