হুগলি , ২৪ নভেম্বর:- হুগলি জেলার চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পৃথিবী বিখ্যাত। কিন্তু এবার করোনা আবহের অনেকটাই প্রভাব পড়েছে জগদ্ধাত্রী পুজোয়। মঙ্গলবার চন্দননগরে দশমী। এদিন সকাল থেকেই শুরু হয়েছে গঙ্গার ঘাটে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন। এবারে করোনার কারণে বন্ধ শোভাযাত্রা। তাই পুজো কমিটিগুলো শোভাযাত্রা ছাড়াই প্রতিমা নিরঞ্জন করছে।প্রতিমা নিরঞ্জনে সজাগ দৃষ্টি রাখছে চন্দননগর পুরনিগম ও চন্দননগর পুলিশ কমিশনারেট। অন্যান্য বছর চন্দননগরের প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা দেখতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভিড় জমান বহু মানুষ। কিন্তু এবার করোনা আবহে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। নেই শোভাযাত্রা নেই আলোর কারুকার্য তাই বিষাদ গ্রাস করেছে চন্দননগরের মানুষের মনে। জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই গঙ্গার ঘাটগুলিতে সজাগ দৃস্টি রেখেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। গঙ্গায় প্রতিমা ভাসানের সাথে সাথেই পুরনিগমের পক্ষ থেকে তৎপরতার সাথে তুলে ফেলা হচ্ছে কাঠামো।
Related Articles
ব্যারাকপুর শিল্পাঞ্চলে লাগাতার অশান্তির ঘটনার লাগাম টানতে প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- বিগত লোকসভা ভোটের পর থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ক্রমবর্ধমান অশান্তির ঘটনায় লাগাম টানতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই এলাকায় হওয়া বিভিন্ন অপরাধমূলক ঘটনার পিছনে আদতে কাদের হাত রয়েছে তা খুঁজে বের করার জন্য তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তাদের সিআইডি এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স এর সহায়তা নেয়ার নির্দেশ […]
অন্তঃসত্ত্বা মহিলাকে জোর করে গর্ভপাত করানোর ঘটনায় চাঞ্চল্য গোঘাটে।
গোঘাট , ৫ সেপ্টেম্বর:- গোঘাটের চারকোল এলাকায় শিশু মৃত্যু, ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। নার্সিংহোমের মালিকে ঘিরে বিক্ষোভ। ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ। এক বছর আগে আরামবাগের মেয়ের সাথে গোঘাটের ছেলের বিয়ে হয়।গত ৪ তারিখে দেওয়াল চাঁপা পরে মৃত্যু হয় ওই ব্যক্তির। অভিযোগ গত ৮ তারিখে মেয়ের বাড়ির লোকজন মেয়েকে নিয়ে যাওয়ার কথা বলে।তাদের কথা মত মেয়েকে […]
চেন্নাইতেই আইপিএল এর প্রস্তুতি শিবির শুরু সিএসকের ।
স্পোর্টস ডেস্ক , ১৪ আগস্ট:- দুবাইয়ে উড়ে যাওয়ার আগে চেন্নাইয়ে প্রস্তুতি শিবির করছে সিএসকে। স্বাধীনতা দিবসের আগের দিনই চেন্নাই পৌঁছে গেলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মাস্ক পরা ধোনির সেই ছবি পোস্ট করা হয়েছে চেন্নাই সুপার কিংসের টুইটার পেজে। শুক্রবার যে বিশেষ বিমানে ধোনিরা চেন্নাই পৌঁছান সেই একই বিমানে ছিলেন সুরেশ রায়না, দীপক চাহার, পীযুষ চাওলারাও। […]







