আরামবাগ, ৩০ সেপ্টেম্বর:- নিন্মচাপের জেরে প্রবল বৃষ্টি রাজ্যজুড়েই। এর জেরে ফের বন্যার ভ্রুকুটি আরামবাগে। এদিন দুপুরের পর থেকেই দ্বারকেশ্বর নদীর জল বাড়তে থাকে। নদীর বাঁধ উপচে আরামবাগের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। বিশেষ করে আরামবাগ শহরের বেশ কয়েকটি ওয়ার্ড প্লাবিত হয়। পরিদর্শনে বের হন পৌরসভার প্রশাসক স্বপন নন্দী থেকে শুরু করে প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। বৃহস্পতিবার সকাল থেকেই আরামবাগ পুরসভার পক্ষ থেকে দ্বারকেশ্বর তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের সরিয়ে দেওয়ার কাজ শুরু করা হয়। পাশাপাশি মাইকিং করে মানুশকে সতর্ক করার কাজ শুরু করে আরামবাগ পুরসভা। ইতিমধ্যেই আরামবাগ এলাকার চল্লিশটি পরিবারকে উঁচু এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। প্রশাান সুত্রে খবর, প্রায় ১ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে জলাধারগুলি থেকে। সেইজল দ্বারকেশ্বর ও রুপনারায়ন নদীদিয়ে যাওয়ার সময় আবারোও আরামবাগ ও খানাকুলের বিস্তৃত এলাকা প্লাবিত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে দ্বারকেশ্বর নদীর জল গ্রাম ও শহরগুলির বেশ কয়েকটি ওয়ার্ডে প্রবেশ করছে। যদিও আরামবাগ পৌরসভা প্লাবিত এলাকার মানুষের পাশে থেকে কাজ শুরু করেছে।
Related Articles
নতুন শিল্পের সূচনায় ২৭ শে জুলাই হিন্দমোটরে মুখ্যমন্ত্রী – সূত্র।
হুগলি, ২০ জুলাই:- হিন্দমোটরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর আগামী ২৭ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দমোটরে টিটাগর ওয়াগান লিমিটেড কারখানায় আসবেন এবং সেখান থেকেই বাংলার বেশ কিছু নতুন শিল্পের সূচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে রীতিমত তাৎপরতা দেখা যায়। বুধবার সকালে শ্রীরামপুর মহকুমা শাসক সম্রাট চট্টোপাধ্যায় সহ […]
পুজোর আগেই বাস চলাচলের অনুমতি টালা ব্রিজে- সূত্র।
কলকাতা, ২৪ সেপ্টেম্বর:- উদ্বোধনের দু’দিনের মাথায় শনিবার থেকে নবনির্মিত টালা ব্রিজে যান চলাচল শুরু হল। এদিন সকাল থেকে ওই সেতু ছোট চার চাকার গাড়ির জন্য খুলে দেওয়া হয়েছে। আপাতত ভারী পণ্যবাহী ট্রাক এবং বাস চলার অনুমতি দেওয়া হচ্ছে না। তবে পুজোর আগেই বাস চলাচলের অনুমতি দেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার এক […]
কর্মরত সিভিক পুলিশকে মারধরের ঘটনায় একজন কে গ্রেপ্তার করল বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
কলকাতা,৪ জুন:- পুলিশ সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যায় চারটে নাগাদ নয়াপট্টি থেকে বাইক নিয়ে সেক্টর ফাইভ বক্স ব্রিজের দিকে আসছিল সুফল মন্ডল নামে এক বাইক আরোহী । জানা গেছে এই বাইক আরোহী ট্রাফিক নিয়ম ভাঙ্গে সেইসময় কর্মরত সিভিক পুলিশ তাকে আটকায় এবং তাকে জিজ্ঞাসা করে মুখে মাক্স নেই কেন এরপরে সুফল মন্ডল নামে ওই বাইক […]








