হাওড়া, ২৯ সেপ্টেম্বর:- প্রধানমন্ত্রী বাঙালিদের উপরে ভরসা করছেন না। দীর্ঘ সাত বছরের দিল্লী যাত্রার পর এমনটাই অভিমত সাংসদ বাবুল সুপ্রিয়র। বুধবার দিল্লি থেকে ফিরে হাওড়া স্টেশনে সাংবাদিকদের এমনটাই জানান বাবুল সুপ্রিয়। তিনি আরও বলেন, মানুষের জন্যে কাজ করার জন্য মমতা দিদির নেতৃত্বে কাজ করতে পারলে ভালোই হবে। বাংলা থেকে যাঁরা বিজেপিতে জিতেছিলেন তাঁদের সঙ্গে কোনওভাবে কোথাও সামঞ্জস্য হচ্ছেনা এটাও তিনি উপলব্ধি করেছেন এবং সে প্রসঙ্গে তিনি কংগ্রেস থেকে আসা ও বিজেপির বাংলা থেকে জেতা প্রার্থী আলুওয়ালিয়ার উদাহরণ তুলে ধরেন। পদত্যাগপত্র দেওয়ার বিষয়ে তিনি বলেন, সময় লাগবে। তিনি ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের বিষয়েও নিশ্চিত মনোভাব পোষণ করেন। তিনি বলেন, ভবানীপুরে কাউকে প্রচার করতে লাগে না যেখানে দিদি দাঁড়িয়ে আছেন। দিল্লির ফ্ল্যাট থেকে জিনিষপত্র নিয়ে এদিন তিনি দিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনে হাওড়া স্টেশনে পৌঁছান।
Related Articles
বহিরাগতদের এনে হামলার অভিযোগ ছাত্রদের বিরুদ্ধে, উত্তেজনা হাওড়ায়।
হাওড়া, ১৬ নভেম্বর:- বুধবার হাওড়ায় জয়নারায়ণ সাঁতরা লেনের একটি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়াদের মধ্যে প্রকাশ্য রাস্তাতেই চলে মারামারি। অভিযোগ, এলাকার মানুষজন এর প্রতিবাদ করলে তাদেরও গালিগালাজ করে পড়ুয়ারা। স্থানীয়দের অভিযোগ, এদিন বহিরাগতদের ডেকে এনে হামলা চালানোর চেষ্টা হয়। এরপরই স্থানীয় মানুষজন ক্ষিপ্ত হয়ে মারধর করেন কয়েকজন পড়ুয়াকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাওড়া থানার বিশাল পুলিশ […]
ভোটের দিন ঘোষণা হতেই কানাইপুরের বিভিন্ন এলাকায় রুট মার্চ করলো কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ
হুগলি , ১ মার্চ:- হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভায় ভোট আগামী ১০ই এপ্রিল,তার আগেই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শাস্ত্রী নগর, আদর্শনগর, বড়োবহেড়া, বারোজীবি, কলোনি বিভিন্ন এলাকায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর টহল। এদিন কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে ছিলেন কানাইপুর ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। এদিন বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে নেতৃত্ব দেন কানাইপুর ফাঁড়ির […]
প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্ত , শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১০ জুন:- বিশিষ্ট চিত্রপরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য ছবি তাহাদের কথা, বাঘ বাহাদুর, উত্তরা, চরাচর, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ ইত্যাদি। বুদ্ধদেব দাশগুপ্ত স্পেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন অ্যাওয়ার্ড, […]







