হাওড়া, ২৮ সেপ্টেম্বর:- আগামী দিনে কলকাতার জগন্নাথ ঘাট ফুলবাজারের ধাঁচে হাওড়ায় গড়ে উঠতে চলেছে সব রকমের সুবিধাযুক্ত নতুন একটি ফুলবাজার। হাওড়া স্টেশন থেকে হাঁটা দূরত্বে হাওড়া পুরসভার একটি বিল্ডিংয়ে আগামী দিনে গড়ে উঠবে ওই ফুলবাজার। সি এস আর ফান্ডের সাহায্যে ওই নতুন ফুলবাজার তৈরি হচ্ছে বলে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে জানান হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। এখানে ফুলের বাজারের পাশাপাশি গাছের বীজের বিক্রয়কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। এছাড়াও এদিনের সাংবাদিক বৈঠকে সুজয়বাবু জানান, হাওড়া পুরসভায় ৩৭৬ জন চুক্তিভিত্তিক মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। যাদের নিয়োগ করা হবে তাদের দশম শ্রেণী উত্তীর্ণ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বিবাহিতা অথবা বিধবা অনুর্ধ চল্লিশের মহিলাদেরই এই পদে নিয়োগ করা হবে। এরজন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হবে। যারা নির্বাচিত হবেন তাঁদের ইন্টারভিউয়ের পর নিয়োগ করা হবে।
Related Articles
কলকাতার ঐতিহাসিক টাউনহলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১২ মে:- আমূল সংস্কারের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতার ঐতিহাসিক টাউনহলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই উপলক্ষে সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে,রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে তিনি টাউন হল নতুন করে রাজ্যের মানুষের জন্য উৎসর্গ করেছেন। পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশীষ কুমার সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। ২০১৬ সালে […]
পঞ্চায়েত নির্বাচনে জমে উঠেছে শাশুড়ি-বউমার লড়াই পান্ডুয়ায়।
হুগলি, ২৩ জুন:- পান্ডুয়ার পোঁটবা গ্রামে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জমে উঠেছে শাশুড়ি বৌমার লড়াই। দুজনেরই দাবি আমি জিতব। আগামী আটই জুলাই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। মনোনয়ন পর্ব শেষ হতেই এলাকায় শুরু হয়ে গেছে ভোটের প্রচার। পান্ডুয়ার শিমলাগর ভিটাশিন গ্রাম পঞ্চায়েতের পোঁটবা গ্রামের একশ দশ নম্বর বুথে বিজেপি প্রার্থী সোনালী মান্ডি, প্রতিদ্বন্দ্বিতা করছেন তার কাকি শাশুড়ি […]
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন সিঙ্গুরে।
হুগলি,৮ মে:- লকডাউনের মাঝে কবিপ্রণাম অনুষ্ঠিত হল সিঙ্গুর পূর্ব গ্রীনপার্কের ঠাকুর দালানে। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হল। বিগত বছরগুলিতে এই দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে উৎযাপন করা হতো। কিন্তু এবার তা বাঁধ সেধেছে লকডাউনের কারণে। মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে গান, আবৃত্তি ও স্মৃতিচারণ করে […]










