হাওড়া , ৩১ মার্চ:-দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজায় ফের দুর্ঘটনা। চার নম্বর লেনে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল কলকাতাগামী একটি সরকারি বাস। বুধবার সকালে ঘটনাটি ঘটে। বাসটি প্রচন্ড গতিতে আসছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। যাত্রীবাহী ওই সরকারি বাসটি (WBTC) হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল। টোল প্লাজার চার নম্বর লেনে দুর্ঘটনাটি ঘটে। এক ব্যক্তি বাসের নিচে আটকে পড়েন। টোল প্লাজার কর্মীরা ও পুলিশ কর্মীরা ঘটনাস্থলে এসে আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করেন। আহত ব্যক্তিকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীরা ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পান। সরকারি বাসের চালক ও কন্ডাক্টর পলাতক। টোল প্লাজার কর্মীদের অভিযোগ, প্রায়শই এখানে দুর্ঘটনা ঘটছে। টোল প্লাজার লেন ফাঁকা থাকলেই প্রচন্ড গতিতে সেখানে গাড়ি ঢুকে পড়ছে। এতেই দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এদিন প্রচন্ড স্পিডে আসছিল বাসটি। তাতেই ঘটে যায় দুর্ঘটনা।
Related Articles
আবারো চুরি শ্রীরামপুরে।
হুগলি, ২২ আগস্ট:- বাড়িতে না থাকায় দুতলা তালা ভেঙে লুটপাট চালায় দুষ্কৃতীরা। দামী শাড়ি, কাসার ও পিতলের বাসনপত্র ও কিছু সোনার গহনা নিয়ে চম্পট দেয়। গতকাল রাত্রিরে বাড়ি ফিরে লন্ডভন্ড অবস্থায় দেখতে পায় সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি শ্রীরামপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে পাশের বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত করে। মঙ্গলবার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের […]
প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কমিয়ে দেওয়ার প্রতিবাদ আইএনটিটিইউসি’র।
হাওড়া, ১৬ মার্চ:- ইপিএফের সুদের হার ৮.৫ শতাংশের পরিবর্তে ৮.১ শতাংশ ঘোষণার প্রতিবাদে এবার পথে নামলো আইএনটিটিইউসি। বুধবার দুপুরে হাওড়া জেলা সদর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ডাকে হাওড়ায় এক প্রতিবাদ মিছিল হয়। এর নেতৃত্ব দেন হাওড়া জেলা সদর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার। প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কমিয়ে দেওয়ার বিরুদ্ধে এদিন দুপুর ১টায় […]
লাগাতার বৃষ্টিতে পাঁচিল ভেঙে গুরুতর আহত বৃদ্ধা।
হাওড়া, ১৫ সেপ্টেম্বর:- গত ২ দিনের ভারী বৃষ্টিতে পাঁচিল ভেঙে গুরুতর আহত হলেন এক বৃদ্ধা। বুধবার ঘটনাটি ঘটে হাওড়ার সাঁকরাইলের দুইল্যা পঞ্চায়েত এলাকায়। আহত বৃদ্ধার নাম কল্পনা দিন্দা (৬৭)। তিনি ওই এলাকারই বাসিন্দা। এদিন সকালে একটি টেলারিং দোকানে জিনিষ নিতে এসে দোকান লাগোয়া পাঁচিল আচমকা ভেঙে ঘটে ওই দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় তাঁকে কলকাতার এক […]











