হাওড়া, ২৮ আগস্ট:- শুক্রবার ত্রিপুরায় ছাত্রছাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপি’র বিরুদ্ধে। আগরতলায় মহারাজা বীরবিক্রম কলেজের তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের উপর শুক্রবার বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপি’র ওই হামলার প্রতিবাদে শনিবার সকালে হাওড়ার বেলেপোল মোড়ে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। এদিন ২৮ আগস্ট দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি ত্রিপুরায় বিজেপিশাসিত রাজ্যে তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের উপর নির্মম অত্যাচার ও মারধরের প্রতিবাদে বিক্ষোভ হয়। নেতৃত্ব দেন দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের তরফে প্রীতম দাস।
Related Articles
কবি প্রয়াণে উপাসনা গৃহে বসে উপাচার্যের বক্তব্যে নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়।
বীরভূম, ৮ আগস্ট:- ২২ শে শ্রাবণ কবি প্রয়াণের উপাসনায় বসে বিতর্কিত মন্তব্য বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তিনি বলেন, “ডেমক্রেসি বলতে আমার বোজাই বাই দা পিপল, ফর দ্যা পিপল, অফ দ্যা পিপল। কিন্তু, আজকের পশ্চিমবঙ্গে কথা উল্লেখ করি। ভোটে জিতে জনগণের টাকা নিজের মত করে নেব৷ অনেক সময় কি হয় এই নেওয়ার যে প্রচেষ্টা তাতে বদহজম […]
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরীর আশংকার জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।
কলকাতা, ৬ আগস্ট:- বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কার জেরে আগামী কয়েক দিন দক্ষিণ বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামীকাল উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধতে পারে। তার প্রভাবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে।বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেকারণে সোমবার […]
চায়না সুতোর রমরমা রুখতে বিশ্বকর্মা পুজোর সকালেই এনফোর্সমেনেন্টের হানা চুঁচুড়ায়।
সুদীপ দাস, ১৭ সেপ্টেম্বর:- চায়না সুতোর রমরমা রুখতে বিশ্বকর্মা পুজোর দিন হানা চন্দননগর কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। শুক্রবার সকালে চন্দননগর কমিশনারেটের ইবি ডানকুনি থেকে চুঁচুড়া পর্যন্ত বিভিন্ন ঘুড়ির দোকানে হানা দেয়। দিনকয়েক আগেও তাঁরা হানা দিয়েছিলো। সেবার শেওড়াফুলি ও চন্দননগর থেকে প্রচুর চায়না সুতো বাজেয়াপ্ত করা হয়েছিলো। আজ চুঁচুড়ার নারায়নপুরে একটি বড় ঘুড়ির দোকানে হানা দেয় […]









