হাওড়া, ২৮ আগস্ট:- কয়েকদিন আগেই গত ১০ আগস্ট মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছিল দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজার কাছে। ওইদিন সকালে অফিস টাইমে টোলপ্লাজা পেরিয়ে বিদ্যাসাগর সেতুর উপর কাজিপাড়ার কাছে দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছিলেন তাঁর এক সঙ্গী। বাসের রেষারেষির কারণেই দুর্ঘটনা বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন। টোলপ্লাজার কাছে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে এবার বিশেষ পদক্ষেপ গ্রহণ করল ট্রাফিক পুলিশ। হাওড়ার দিক থেকে কলকাতার দিকে যাওয়ার জন্যে একদম বামদিকের ৯ নম্বর চ্যানেলটি লোকাল বাসের জন্যে এবার থেকে নির্ধারিত করা হলো। দূরপাল্লার বাসগুলি অন্য চ্যানেল দিয়ে গেলেও লোকাল রুটের বাসগুলিকে বামদিক ধরে এগিয়ে এসে শার্প বেন্ড ধরে পৌঁছতে হবে টোলপ্লাজার ৯ নম্বর চ্যানেলে। এরফলে যাত্রী ওঠানামার সময়েও দুর্ঘটনার কোনও সম্ভবনা থাকবে না। শনিবার কলকাতা পুলিশ ট্রাফিক, হাওড়া সিটি পুলিশ ট্রাফিক এবং বাসমালিক সংগঠনগুলি এক বৈঠকে বসে ওই সিদ্ধান্ত নেন।
Related Articles
সাবওয়ের শেড ভেঙে বিপত্তি শ্রীরামপুরে।
সুদীপ দাস, ১৭ নভেম্বর:- সাবওয়ের টিনের শেড ভেঙে পড়ে বিপত্তি। বন্ধ শ্রীরামপুরের ভূগর্ভস্থ পথ। ঘটনায় ব্যাপক উত্তেজনা শ্রীরামপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায়। দীর্ঘদিন ধরেই হাওড়া-বর্ধমান মেন লাইনের শ্রীরামপুর ষ্টেশনের নীচের ভূগর্ভস্থ পথের বেহাল দশা। বর্ষাকালীন জল জমা তো রয়েইছে। পাশাপাশি সাবওয়ের দেওয়াল ও ছাদের অবস্থা অত্যন্ত খারাপ। বৃহস্পতিবার রাতে সাবওয়ের সেই ছাদের টিনের শেড ভেঙে […]
দাদা নয় , এবার স্যারের অনুগামী পোস্টারে চাঞ্চল্য সিঙ্গুরে।
হুগলি , ২৮ ডিসেম্বর:- শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর এবার সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছবি সহকারে ফ্লেক্স একাধিক ব্যানার পড়ল সিঙ্গুরের আনন্দনগর গ্রামে। তবে ব্যানারে দাদার অনুগামী বদলে লেখা,” আমরা স্যারের অনুগামী”। সিঙ্গুরের আনন্দনগর গ্ৰাম পঞ্চায়েতের সামনে, আনন্দনগর পার্টি অফিসে এবং রাস্তার ধারে একাধিক ব্যানার লাগিয়েছে রবীনবাবুর অনুগামীরা। বিভিন্ন জায়গায় বিধায়কের ছবি দেওয়া এই ব্যানার […]
ফের নীল বাতি নিয়ে শহরে গ্রেপ্তার ভুয়ো আইপিএস অফিসার।
কলকাতা , ২৭ জুলাই:- নীল বাতি গাড়ি নিয়ে শহরে ফের গ্রেফতার ভুয়ো আইপিএস অফিসার। ধৃত ব্যক্তির নাম রাজশ্রী ভট্টাচার্য। সে বেলঘড়িয়া দক্ষিণেশ্বরে পি সি ব্যানার্জি লেনের বাসিন্দা। তার বিরুদ্ধে আইপিএস অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তির থেকে দুই লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠে আসছে। গতকাল রাতে তাকে কলকাতা পুলিশ গ্রেফতার করে। যদিও তার বাড়ির লোক […]









