সুদীপ দাস, ২৫ আগস্ট:- শোলা শিল্প বাঁচাতে উদ্যোগী হোক সরকার দাবী শিল্পীদের। একটা সময়ে যেই শিল্পের দৌলতে বাঙালীরা পদবীর পরিচয় পায়, সেই শিল্পই বর্তমানে ধুঁকতে শুরু করেছে। মালাকার পদবী পাওয়া সেইসমস্ত বংশের দেখা মিললেও পেট বাঁচাতে তাঁরা অন্য পেশাকে বেঁচে নিয়েছেন। আর এখনও যারা শোলা শিল্পের শিখা কোনওমতে জ্জ্বালিয়ে রেখেছেন তাঁদের বক্তব্য সরকার হস্তক্ষেপ না করলে অচিরেই হারিয়ে যাবে এই শিল্প। হুগলীর সিঙ্গুরের ঘনশ্যামপুরে মালাকার সম্প্রদায়ের বাস। ফুল বা শোলার মালা তৈরী করতেন যারা তাঁরাই এই মালাকার গোষ্ঠী। একটা সময়ে ওই এলাকায় থাকা মালাকাররা শোলা শিল্পের সাথে যুক্ত ছিলো। কিন্তু বাজারের মন্দায় এখন শোলা শিল্পকে আঁকড়ে বেঁচে রয়েছে শুধুমাত্র একটি পরিবার। সেই পরিবারের বাসিন্দা রথীন মালাকার। বিগত চার পুরুষ ধরে তিনি এই কাজ করে চলেছেন। কিন্তু বর্তমানে নানা কারনে শোলা শিল্পের অবস্থা খারাপ।
Related Articles
DRM অফিসের সামনে ধর্না।
হাওড়া,২৭ডিসেম্বর:- এবার বেশ কয়েক দফা দাবির ভিত্তিতে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে ধর্নায় বসলেন রেলের গার্ড এবং ড্রাইভাররা। শুক্রবার বিকেলে ধর্নার পাশাপাশি ডিআরএমের কাছে কাছে স্মারকলিপি জমা দেন তারা। শুক্রবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই ধর্না। এদিন পূর্ব রেলের অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন (এআইলআরএসএ) এবং অল ইন্ডিয়া গার্ড কাউন্সিল (এআইজিসি) […]
স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়েও পাচ্ছেনা চিকিৎসা,ডানকুনিতে চোখের জলে আক্ষেপ বৃদ্ধার
হুগলি , ২০ জানুয়ারি:- স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়ে গেছেন ৭২ বছরের বৃদ্ধা শোভনা কর।ডানকুনি ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই বৃদ্ধা ও তার পরিবার।ছোট ছেলে আর ছেলের বউকে নিয়ে ছোট পরিবার বৃদ্ধা শোভনা করের। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা থেকে বঞ্চিত এই পরিবার। এই মুহূর্তে বৃদ্ধার ছোট ছেলে অমিত কর কঠিন অসুখে অসুস্থ। বৃদ্ধা নিজেও অসুস্থ কিন্তু […]
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস , অন্যত্র বিয়ে করতে গিয়ে গ্রেপ্তার অভিযুক্ত ।
উঃ২৪পরগনা,১১ ডিসেম্বর:- বিয়ের দিন গ্রেপ্তার যুবক । অভিযোগ , অশোকনগর কল্যাণগড় পৌরসভা ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রতিম সরকার সাত বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে এক যুবতীকে।অভিযোগকারিণী মেয়ের মায়ের অভিযোগ , আমার মেয়েকে দীর্ঘদিন ধরে বিয়ে করবে বলে আশ্বাস দেয়। যখনই আমরা ছেলেটিকে বিয়ের কথা বলতাম তখনই সে বলত দুই মাস বা তিন […]








