কলকাতা, ২ আগস্ট:- তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসার ভারতী প্রাক্তন কার্যনির্বাহী অধিকারিক জহর সরকার বিনা প্রতিদ্বন্দিতায় রাজ্য থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন। আজই ছিল রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করার শেষদিন। কিন্তু বিজেপির তরফে কোনও প্রার্থী দেওয়া হয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জহর সরকার রাজ্যসভায় নির্বাচিত হলেন। এদিনই তার হাতে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয়।নির্বাচিত হওয়ার পর প্রাক্তন বাঙালি আইএএস আধিকারিক জানান, এবার তিনি কেন্দ্রীয় সরকারের দোষ ত্রুটি তাদের সামনে দাঁড়িয়ে তুলে ধরার সুযোগ পেলেন।ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার ঘটনারও তিনি নিন্দা করেছেন।








