হাওড়া , ১১ ফেব্রুয়ারি:- ভোররাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল হাওড়ার লিলুয়ার গোসালার একটি সুতো কারখানা। দমকল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাত প্রায় ৩ – ২০ মিনিট নাগাদ ওই কারখানায় আগুন লাগে। দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপর সকাল ৬ – ১০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে জানানো হয়েছে, এই আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আগুন কি কারণে লেগেছে তা জানার চেষ্টা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। হতাহতের কোনো খবর নেই। লিলুয়ার এন এস রোড গোসালায় এদিন ভোর রাতে ওই সুতোর কারখানায় আগুন লাগে। শ্রী জগদম্বা টেক্সটাইল নামের ওই কারখানায় আগুন লাগার ঘটনাটি সেখানকার সিকিউরিটি প্রথমে দেখেন। দমকলের চারটি ইঞ্জিন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আশপাশের এলাকা জনবসতিপূর্ণ হওয়ায় আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়েন এলাকার বাসিন্দারা। বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় কারখানাটি।
Related Articles
মালদায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতী।
মালদা, ২ জুন:- তিনটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুষ্কৃতী। ইংরেজবাজার থানার মিল্কি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ইংরেজবাজার থানার মিলকি এলাকায় অভিযান চালায় এস টি এফ। কালিয়াচক থানার জালুয়াবাথাল গ্রামের বাসিন্দা ইসরাফিল শেখকে গ্রেফতার করে এসটিএফ এর আধিকারিকেরা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি ৭ এম,এম রিভলবার। […]
তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রিষড়ায় বসে আঁকা প্রতিযোগিতা।
হুগলি, ৩ অক্টোবর:- জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে রিষড়া তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে,পুরপ্রধান বিজয় সাগর মিশ্রর ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত হলো সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সের প্রতিযোগিতা এই অংকন প্রতিযোগিতায় অংশ নেন। এই বিষয়ে বলতে গিয়ে রিষড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দীপশঙ্কর দত্ত জানান, এদিন […]
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন হুগলির চার পড়ুয়া।
হুগলি, ৪ মার্চ:- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ডাক্তারী পড়তে গিয়ে আটকে পড়া ভারতীয় পড়ুয়ারা বাড়ি ফিরছে। ভারতের বায়ুসেনা ইউক্রেনের প্রতিবেশি দেশ রোমানিয়া, হাঙ্গেরি হয়ে পড়ুয়াদের ঘরে ফেরার ব্যবস্থা করেছে। প্রায় কুড়ি হাজার পড়ুয়া যুদ্ধের ইউক্রেনের বিভিন্ন শহরে আটকে পড়েছিলেন। বাংলা থেকেও অকেনে ছিলেন সেখানে। এমন কয়েকজন বাড়ি ফিরে এসেছেন। তাদের সঙ্গে দেখা করতে যান হুগলির সাংসদ লকেট […]









