আরামবাগ , ২৮ মে:- তৃণমূল ও বিজেপি সংঘর্ষে উত্তপ্ত আরামবাগের গৌরহাটি এক নম্বর অঞ্চলের গৌরী গ্রাম। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার বিশাল পুলিশবাহিনী। বেশ কয়েক জনকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে কুশ সাঁতরা নামে এক তৃনমুল কর্মী সকালে কাজ করতে বের হলে বিজেপি কর্মীরা ঘিরে ধরে এবং ব্যাপক মারধর করে। জানা গিয়েছে, আরামবাগ থানার পুলিশের নিষেধ অমান্য করে মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এরপর আরামবাগ থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা এলাকায়। এই বিষয়ে আরামবাগের গৌরহাটি এক নম্বর অঞ্চলের তৃনমুল নেতা শিশির সরকার বলেন, বিনাপ্ররোচনায় আমাদের এক তৃনমুল কর্মীকে মারধর করা হয়।আমরা এর প্রতিবাদ করছি। এই বিষয়ে পুলিশের কঠোর ব্যবস্থা গ্রহন করা দরকার।
Related Articles
কমিশনের ভূমিকায় খুশি অধীর চৌধুরী।
বহরমপুর , ২৯ এপ্রিল:- নির্বাচন কমিশনের তৎপরতা সন্তোষ প্রকাশ করলেন অধীর। এদিন নির্বাচন চলাকালীন বহরমপুর সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, শেষ দফার ভোট খুব ভালো ভাবে হচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকা সন্তোষজনক। এখন পর্যন্ত বড় কোন ঘটনা ঘটে নি। দুই এক জায়গায় অভিযোগ পেয়ে নির্বাচন কমিশনকে জানানোর পর নির্বাচন কমিশন সক্রিয় ভূমিকা পালন […]
ভারতীয় দলের কোচ হতে চান প্রাক্তন ভারত অধিনায়ক।
স্পোর্টস ডেস্ক , ১৬ জুন:- সুযোগ পেলে ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চান । ইচ্ছা প্রকাশ করলেন প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন । এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাকে যদি একবার সুযোগ দেওয়া হয় তাহলে আমি কোচিং করানোর জন্য রাজি আছি ।” তিনি আরও বলেন, “এখন অনেক বেশি সাপোর্ট স্টাফ দলের সঙ্গে থাকে । যেমন […]
ভারত-চিন সংঘাতের প্রভাব আইপিএলে।
স্পোর্টস ডেস্ক , ১৯ জুন:- ভারত-চিন কূটনৈতিক সম্পর্কের অবনতির প্রভাব এবার আইপিএলে। কারণ আইপিএল এর টাইটেল স্পনসর চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। ২০১৮ সাল থেকে বিসিসিআই-এর কোটিপতি লিগের টাইটেল স্পনসর হিসেবে চিনা সংস্থা ভিভো-র চুক্তি হয়। এই নিয়ে বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল বলেন, “আগামী দিনে বোর্ড কোনও সংস্থার সঙ্গে চুক্তি করলে, দেশ এবং দেশবাসীর স্বার্থের […]






