কলকাতা, ২৮ জুলাই:- আসন্ন উৎসবের মরশুমে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ পালনের ব্যাপারে কেন্দ্রীয় সরকার রাজ্য গুলিকে সতর্ক করে দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা আজ সব রাজ্যের মুখ্যসচিব দের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে উৎসবের মরশুমে জনবহুল এলাকায় কোভিড আচরণ বিধি মেনে চলার ওপরে জোর দিয়েছেন। ওই সময়েও নমুনা পরীক্ষা, চিকিৎসা, টিকাকরণ সহ পাঁচ দফা কোভিড মোকাবিলা কৌশল মেনে চলার জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব তাঁর চিঠিতে বলেছেন, দেশজুড়ে কোভিড সংক্রমণএর সংখ্যা নিম্নগামী হওয়ার বিষয়টি সন্তোষজনক হলেও মোট আক্রান্তের সংখ্যা এখনও যথেষ্ট উদ্বেগজনক। ফলে আত্মতুষ্টির কোনও অবকাশ নেই। তাই কোভিড সংক্রান্ত বিধি নিষেধে ছাড় দেওয়ার আগে পরিস্থিতি যথাযথ ভাবে পর্যালোচনা করে নেওয়ার কথাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজ্যগুলিকে আরও একবার স্মরণ করে নিয়েছেন।
Related Articles
আবারও কালী পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি চুঁচুড়ায়।
সুদীপ দাস, ৩ নভেম্বর:- আবারও কালি পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি চুঁচুড়ায়। আক্রান্ত পরিবার। আর চাঁদা আতঙ্কে আতঙ্কিত গোটা এলাকা। চাঞ্চল্যকর ঘটনাটি চুঁচুড়া থানার সিংহিবাগান নতুনপাড়া এলাকার। ওই এলাকায় কালি পুজো করে সিংহিবাগান নতুনপাড়া (দক্ষিন) পুজো কমিটি। স্থানীয়দের অভিযোগ বিল ছাড়াই প্রতি বছর এলাকার প্রত্যেকটি বাড়ি থেকে নুন্যতম ৪০১টাকা করে চাঁদা আদায় করে ওই কমিটি। এবছরও […]
শিল্পের জন্য কি ধরণের জমি ও তার সুযোগ সুবিধা পেতে জমির খতিয়ান সম্পর্কে বিজ্ঞাপন প্রকাশ রাজ্যের।
কলকাতা, ২৯ জুন:- বিনিয়োগকারীদের রাজ্যে নতুন শিল্প স্থাপনে উৎসাহিত করতে রাজ্য সরকার তাদের বিভিন্ন শিল্প এবং তথ্যপ্রযুক্তি পার্কে থাকার জমির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। রাজ্যের শিল্প দপ্তর প্রস্তাবিত শিল্পপার্ক সহ ছড়িয়ে-ছিটিয়ে থাকা এই জমির বিস্তারিত খতিয়ান সম্পর্কে বিজ্ঞাপন প্রকাশ করেছে। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কোন শিল্পের জন্য কি ধরনের জমি ও সুযোগ-সুবিধা পাওয়া […]
বিপদের দিনে বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে তীব্র নিন্দা করলেন শ্রীরামপুরের বিধায়ক।
তরুণ মুখোপাধ্যায়, ৬ জুন:- মানুষ বিপদগ্রস্ত, মরণব্যাধী করোনার থাবা যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে এই বিপদের বিরুদ্ধে কঠোর সংগ্রামে নেমেছেন,এর উপর কয়েকদিন আগে আমাদের রাজ্যের উপর দিয়ে যে প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল তাতে লন্ডভন্ড হয়েছে বাংলা।এই জোড়া বিপদে মানুষের জীবন অতিষ্ঠ অথচ এই সময়ে বিজেপি নেতৃত্ব এবং বিরোধীরা নোংরা […]









