কলকাতা, ২৮ জুলাই:- প্রসার ভারতীর প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জহর সরকার আজ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গে দুপুরে বিধানসভায় গিয়ে সচিবের হাতে তিনি নিজের মনোনয়ন পত্র তুলে দেন। তৃণমূল কংগ্রেস দলত্যাগী দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে জহর বাবুকে প্রার্থী করেছে। আগামী ৯ অগস্ট একই দিনে ওই আসনে উপ নির্বাচন এবং ফল ঘোষণা হওয়ার কথা। তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল সূত্রে খবর জহর বাবুর জন্য চারটি আলাদা মনোনয়ন তৈরি করা হয়েছে যাতে কোনও কারণে একটি মনোনয়ন বাতিল হলেও তাঁর প্রার্থীপদ নিয়ে কোনও সংশয় তৈরির অবকাশ না থাকে। জহরবাবুর মনোনয়ন পত্রে দশজন তৃণমূল বিধায়কের স্বাক্ষর রয়েছে। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় মঙ্গলবারই জানান, ‘বিধানসভায় আমাদের ২১২ আসন রয়েছে। যার মধ্যে ১০ জন বিধায়কের সমর্থনে রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হচ্ছে জহর বাবুকে। কোনও ভুলভ্রান্তি যাতে না হয়, তাই একাধিক মনোনয়ন রয়েছে।’ তৃণমূলের তরফে এই সুযোগ দেওয়ার জন্য দলনেত্রীকে আগেই ধন্যবাদ জ্ঞাপন করেছেন আইএএস জহর বাবু। তিনি জানিয়েছেন, এই কেন্দ্রের নানা নীতির বিরুদ্ধে রাজ্যসভায় আওয়াজ তুলবেন তিনি।
Related Articles
রাজ্যপালকে তীব্র ভাষায় আক্রমন অমিত মিত্রের।
কলকাতা, ১০ নভেম্বর:- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের কার্যকারিতা নিয়ে ফের প্রশ্ন তোলায় রাজ্যের সদ্যপ্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নবনিযুক্ত প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র রাজ্যপালকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। একদিন আগে বিজয়া সম্মেলনে শিল্প সম্মেলনকে সফল করতে সব রকমের সহায়তার আশ্বাস দেওয়ার পর সম্মেলনের কার্যকারিতা নিয়ে রাজ্যপালের প্রশ্ন তোলা বিষ্ময়কর বলে অমিত বাবু মন্তব্য করেন।আজ পাল্টা টুইট […]
আজ থেকে শুরু হল লোকাল ট্রেন চলাচল।
হাওড়া , ১১ নভেম্বর:- অবশেষে আজ থেকে শুরু হল লোকাল ট্রেন চলাচল। সকালে হাওড়া স্টেশন ছেড়ে যায় হাওড়া বর্ধমান ভায়া কর্ড। যাত্রী ছিলেন কম। স্টেশনে রয়েছেন রেল পুলিশ, আরপিএফ। আজ সকালেও হাওড়া স্টেশন জীবাণুমুক্তকরণ করা হয়। ধীরে ধীরে ছন্দে ফিরছে স্টেশন। দীর্ঘ লকডাউনে প্রায় সাত মাসেরও বেশি সময় পর হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনের যাতায়াত […]
কোথাও পরানো হল রাখী, কোথাও স্বাস্থ্য সচেতনতায় পরানো হল মাস্ক। এভাবেই রাখীবন্ধন উৎসব পালিত হল হাওড়ায়।
হাওড়া , ৩ আগস্ট:- রাখীবন্ধন উৎসব পালিত হচ্ছে হাওড়াতেও। সোমবার সকালে বেলুড় বাজারে প্রাক্তন পুরপিতা পল্টু বণিকের উদ্যোগে এক রাখীবন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। বেলুড় বাজার জিটি রোডের উপর পথচলতি মানুষ, ট্রাফিক পুলিশ এবং গাড়িচালক ভাইদের নিয়ে ওই রাখীবন্ধন উৎসব পালন করা হয়। অনুষ্ঠানের আয়োজক পল্টু বণিক বলেন, রাখীবন্ধন আমাদের বাংলার ঐতিহ্য। এবার করোনা পরিস্থিতিতে […]







