হাওড়া , ২৮ নভেম্বর:- ভোটার তালিকায় নাম সংশোধনের কাজ সংক্রান্ত আলোচনা চলাকালীন বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। শুক্রবার রাতে হাওড়ার বাঁকড়া পশ্চিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। বিজেপির অভিযোগ, বাঁশ, রড দিয়ে অতর্কিতে হামলা চালানো হয়। ঘটনায় বাঁকড়ার বিজেপির মন্ডল সভাপতি ও দলীয় কর্মীরা আক্রান্ত হন। অভিযোগ, শেখ নিজামুদ্দিন নামের বিজেপির ওই মন্ডল সভাপতিকে বিল্ডিংয়ের ছাদের সিঁড়ি দিয়ে ধাক্কা মারতে মারতে নিচে ফেলা হয়। তাঁকে রাতেই হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপির আরও চার পার্টি কর্মী। বিজেপির অভিযোগ, ডোমজুড়-৪ এর মন্ডল সভাপতি শেখ নিজামুদ্দিন সহ বেশ কয়েকজন পার্টি কর্মী ঘটনায় জখম হন। সে সময় ভোটার তালিকায় সংশোধনের কাজ চলছিল। বাঁকড়া-২ এর এক পঞ্চায়েত সদস্য, সেখানকার উপপ্রধান, বাঁকড়া-৩ এর প্রধান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি।
Related Articles
নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারি বাস ধাক্কা মারল হাওড়া ব্রিজের পিলারে, জখম ৭।
হাওড়া, ১৫ মার্চ:- শুক্রবার দুপুরে হাওড়াগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়া ব্রিজের পিলারে ধাক্কা মারে। ঘটনায় ওই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। এদের মধ্যে ৭ জনকে গুরুতর জখম অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কলকাতার নর্থ পোর্ট থানার পুলিশ। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে […]
খুচরো দোকানকে আংশিক ছাড় মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ৩১ মে:- রাজ্যে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় রাজ্য সরকার কঠোর বিধিনিষেধের আওতা থেকে আরও কয়েকটি ক্ষেত্রকে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে জানিয়েছেন এখন থেকে খুচরো দোকানকে আংশিক ছাড় দেওয়া হবে। ওই সব দোকান বেলা ১২টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত খোলা রাখা যাবে। সেইসঙ্গে তথ্য-প্রযুক্তি সংস্থার ক্ষেত্রে […]
হাওড়ায় গোটা জেলা জুড়ে লকডাউন। রাস্তায় টহল দিচ্ছে পুলিশ।
হাওড়া , ২৩ মার্চ:- করোনা মোকাবিলায় সোমবার ২৩ মার্চ বিকাল ৫ টা থেকে লকডাউন হয়েছে হাওড়াতেও। রাজ্য সরকারের তরফ থেকে রবিবার এই ঘোষণা করা হয়। রেশন দোকান, মুদি, আনাজ, ফল, মাছ, মাংস, দুধের দোকান সহ অত্যাবশকীয় পণ্য এর আওতার বাইরে রাখা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সকাল থেকেই হাওড়ার বাজারগুলিতেও ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে। সকলেই […]







