হাওড়া, ২৮ জুন:- হাওড়া স্টেশন সংলগ্ন সবজি মার্কেটে সবজি খালি করার পরে দুষ্কৃতীদের হামলা মুটিয়ার উপর। সোমবার দুপুরে ওই ঘটনা ঘটে। জানা গেছে, বেশ কয়েকজন দুষ্কৃতী মদ্যপ অবস্থায় এক মুটিয়ার উপর হামলা চালায়। পাথর দিয়ে মাথা ও মুখে আঘাত করা হয়। হাওড়া জেলা হাসপাতালে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়। এদিন অতর্কিতে হামলার পর দুষ্কৃতীরা টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। খবর পেয়েই ছুটে আসে ট্রাফিক পুলিশ। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়।
Related Articles
আনলক-২ তে নতুন করে লকডাউন ডানকুনি এলাকায়।
চিরঞ্জিত ঘোষ , ১৬ জুলাই:- দিনে দিনে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই ডানকুনি পৌরসভার সমস্ত দোকান , বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল থেকে ৩১ শে জুলাই পর্যন্ত এই লকডাউন চলবে। জরুরি পরিষেবা হিসাবে ওষুধের দোকান ও বেবিফুডের দোকান খোলা থাকবে। বন্ধের আওতায় থাকবে মদের দোকান। পাশাপাশি ডানকুনি পৌরসভার এলাকায় বেসরকারি কারখানাগুলিতে ৩০ শতাংশ […]
‘করোনারূপী’ অসুরকে বধ করতে পুজোয় গান বাঁধলেন বালির পাঁচ যুবক।
হাওড়া , ৫ সেপ্টেম্বর:- অসুররূপী করোনা’কে বধ করতে দূর্গামায়ের কাছে প্রার্থনা জানিয়ে এবার পুজোয় গান বাঁধলেন বালির পাঁচ যুবক। করোনা মহামারী পরিস্থিতিতে এবার দূর্গাপুজোয় মানুষের মনে সেই উদ্দীপনা আনন্দ প্রায় নেই বললেই চলে। অনেক বিধিনিষেধ মেনেই এবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব পালিত হবে। এবারের এই পরিস্থিতিতে পুজোর আগে হাওড়ার বালির পাঁচ যুবক একটি গান তৈরি […]
ধুপগুড়ির নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণের জন্য রাজ্যপালকে চিঠি শোভনদেবের।
কলকাতা, ২৫ সেপ্টেম্বর:- ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক নির্মল চন্দ্র রায়ের দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা করার জন্য পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ ফের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন। দীর্ঘদিন শপথ গ্রহণ আটকে থাকায় ওই এলাকার মানুষ পরিষেবা পাচ্ছেন না বলে উল্লেখ করে পরিষদীয় মন্ত্রী প্রথা মেনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে শপথ গ্রহণের দায়িত্ব দেওয়ার জন্য […]









