কলকাতা, ২০ জুলাই:- যে কোনো রাজ্য থেকে এ রাজ্যে আসা বিমান যাত্রীদের ৭২ ঘন্টা আগে আরটিপিসি আর নেগেটিভ রিপোর্ট দিতে হবে। নেগেটিভ রিপোর্ট না থাকলে ভ্যাকসিন এর দুটো ডোজ নেওয়ার সার্টিফিকেট দেখাতে হবে। আজ সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা কেন্দ্রকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এদিন তিনি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব পি এস খারুলাকে চিঠি লিখে প্রয়োজনীয় বাব্যস্থা নিতে অনুরোধ করেন। এতদিন শুধুমাত্র পাঁচটি রাজ্য থেকে এ রাজ্যে বিমান পথে আসতে গেলে তিনদিন আগে করা আর টি পি সি আর নেগেটিভ বোর্ডিং পাস নেওয়ার সময় দেখতে হতো।
Related Articles
কন্টেনমেন্ট জোন এরকাছাকাছি বাজারগুলি তিনদিন বন্ধের সিদ্ধান্ত হাওড়ায়।
হাওড়া, ২৬ জুন:- হাওড়া শহরে কন্টেনমেন্ট জোন এবং তার কাছাকাছি এলাকায় করোনা সংক্রমণের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতিতে উদ্বিগ্ন জেলা প্রশাসন কন্টেনমেন্ট জোন এলাকার কাছাকাছি বাজারগুলি তিন দিনের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। রবিবার থেকে ওইসব বাজারগুলি বন্ধ রাখা হবে। জেলা প্রশাসন সূত্রে থেকে জানা গিয়েছে, এ ব্যাপারে বিভিন্ন বাজার কমিটির সঙ্গে কথা হয়েছে। মানুষের […]
নাড্ডার চ্যালেঞ্জের পাল্টা জবাব অভিষেকের।
কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাস প্রশ্নে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার চ্যালেঞ্জের পাল্টা জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘ইডি-সিবিআইকে দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না।’ এদিনের বিজেপির সভার ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদীর একাধিক প্যাকেজের কথা মনে করিয়ে দিয়েছেন নাড্ডা। অভিষেক বিজেপির সর্বভারতীয় […]
কাজ শুরু রাজ্য নির্বাচন কমিশনের অভিযোগ জানানোর পোর্টাল।
কলকাতা, ১০ ডিসেম্বর:- কাজ শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশনের অভিযোগ জানানোর পোর্টাল। কলকাতা পুরভোটে আমজনতার অভিযোগ শোনার জন্য কমিশন এবারই প্রথম ইলেকশন গ্রিভেন্স সিস্টেম চালু করেছে। গত পঁচিশে নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশনার শ্রী সৌরভ দাস তা চালু করেছিলেন। এই ব্যবস্থার মাধ্যমে অভিযোগ এর নিষ্পত্তি হল কিনা তাও অভিযোগকারী জানতে পারবেন। এ পর্যন্ত […]








