হাওড়া, ১৭ জুলাই:- বৈধ নথিপত্র না থাকায় এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করল হাওড়ার দাশনগর থানার পুলিশ। পেশায় ওই যুবক ছাতা সারাইয়ের মিস্ত্রি বলে জানা গেছে। ইসরাফুল মাতব্বর (৩২) নামের ওই যুবককে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে পুলিশ। দাশনগর পুলিশ সূত্রের খবর, কয়েকদিন সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেই ইসরাফুলকে গ্রেফতার করা হয়। ওই যুবক দাসনগর এলাকায় ঘুরে ঘুরে বাসিন্দাদের ছাতা সারাইয়ের কাজ করছিল। সন্দেহ হওয়ায় পুলিশ ওই যুবককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। জানা যায়, ইসরাফুল বাংলাদেশের ফরিদপুর জেলার নাগরাকান্ডা থানার নিকোরাতি গ্রামের বাসিন্দা। কিন্তু এদেশে এসে দাসনগরে থাকার জন্য সে পুলিশকে কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেনি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Related Articles
হাওড়ার হরিজন বস্তিতে নিজের উদ্যোগে ৫০০ মানুষকে ভ্যাক্সিনেশনের ব্যবস্থা করে দিলেন মন্ত্রী অরূপ।
হাওড়া , ১৭ জুলাই:- গত বছর মে মাসে কোভিডের সময় মধ্য হাওড়ার হরিজন বস্তি খবরের শিরোনামে এসেছিল। সেখানে বহু মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেইসময় গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে এলাকাটি সম্পূর্ণভাবে সিল করে দিয়ে আক্রান্তদের ডুমুরজলায় কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছিল। আগামীদিন করোনার তৃতীয় ঢেউ আটকাতে এবার হাওড়ার ব্যাঁটরার নরসিংহ দত্ত রোডের হরিজন বস্তির বাসিন্দাদের কোভিড টিকাকরণের উপর […]
চাকরি প্রার্থীদের নিয়োগে অনিয়ম সংক্রান্ত অভিযোগের নথি জমা দেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর।
কলকাতা, ১৭ আগস্ট:- এসএসসির শিক্ষক নিয়োগ নিয়ে তৈরি হওয়া জট দ্রুত ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছেন। আজ ২০১৪ র প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর ব্রাত্যবাবু বলেন, সরকারের সদিচ্ছা রয়েছে। তাই শিক্ষক চাকরির প্রার্থীদের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে। নিয়োগ সংক্রান্ত কোনো অনিয়ম থাকলে তা […]
সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ।
হাওড়া, ২৪ ডিসেম্বর:- সংসদ থেকে ১৪৩ জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে রবিবার হাওড়ার বালিতে বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস। এদিন দুপুরে পশ্চিমবঙ্গ কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তপন দাসের নেতৃত্বে বালির ঘোষপাড়া বাজারে এক বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। তপন দাস বলেন মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী এবং অন্যান্য বিরোধী সাংসদদের মোদী সরকারের […]








