হাওড়া , ২২ সেপ্টেম্বর:- ফের বদল হচ্ছে মঙ্গলাহাটের দিন। এবার রাতের পরিবর্তে সকালে বসবে মঙ্গলাহাট। সেইসঙ্গে স্থায়ী দোকানদারদের পাশাপাশি ফুটপাতের ব্যবসায়ীরাও যাতে কোভিড-বিধি মেনে এখন থেকে হাটে বসতে পারেন তারও ব্যবস্থা করা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে আগামী রবিবার ভোর ৪টে থেকে দুপুর ১২টা পর্যন্ত বসবে মঙ্গলাহাট। আগামী রবিবার থেকেই নতুন এই ব্যবস্থা কার্যকর করা হবে। ৬ মাস বন্ধ থাকার পর শনিবার রাত ৯ থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত হাট চালু করা হয়েছিল। কিন্তু গত শনিবার রাতের সেই হাটে অনেক দোকানদারই দোকান খোলেননি। কার্যত ফাঁকাই ছিল মঙ্গলাহাট। রাতের পরিবর্তে দিনে হাট বসানোর দাবি জানাচ্ছিলেন ব্যবসায়ীরা। স্বভাবতই প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি তাঁরা।
Related Articles
মঙ্গলবার থেকে কলকাতায় দু মাসের জন্য জারি থাকবে ১৪৪ ধারা!
কলকাতা, ২৪ মে:- আগামী মঙ্গলবার থেকে কলকাতার একাংশে দুমাসের জন্য জারি থাকবে ১৪৪ ধারা। শুক্রবার নোটিশ জারি করে এই কথাই জানিয়েছেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল। কলকাতায় হিংসাত্মক কার্যকলাপ চালানো হতে পারে বলে পুলিশের কাছে খবর রয়েছে। এই কারণেই ১৪৪ ধারা জারি হতে চলেছে শহর কলকাতায়। কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার […]
২০২১ সালের ৪ ডিসেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে।
কলকাতা, ৩ ডিসেম্বর:- ২০২১ সালের ৪ ডিসেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে। এইদিন মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি রয়েছে। এ ঠিক ১৫ দিন আগে কার্তিক মাসের পূর্ণিমায় বছরের শেষ চন্দ্রগ্রহণ হয়েছে। এই গ্রহণ সকাল ১০ টা ৫৯ মিনিট থেকে শুরু হবে। চলবে দুপুর ৩টে ৭ মিনিট পর্যন্ত। জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। […]
মহারাষ্ট্র থেকে ফেরার সময় পথ দূর্ঘটনায় আহত চালক সহ ৬ পরিযায়ী শ্রমিক।
হুগলি , ২৮ মে:- মহারাষ্ট্র থেকে ফেরার সময় পথ দূর্ঘটনায় আহত চালক সহ ৬ পরিযায়ী শ্রমিক।দাদপুরের গোবিন্দপুরের কাছে আজ সকালে দু নম্বর জাতীয় সড়কে দূর্ঘটনার কবলে পরে ট্রাভেরা গাড়ি।আহতদের উদ্ধার করে চুঁচু্ড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়।একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।মহারাষ্ট্রের করঞ্জা থেকে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা।আহতরা হল ধনঞ্জয় সরকার,সুজন সরকার,করঞ্জিত […]








