কোচবিহার, ২৬ জুলাই:- ফের গোপন সূত্রে খবর ভিত্তিতে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। জানা গিয়েছে, শনিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে কোচবিহার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকাতে অভিযান চালালে সেখান থেকে দুজন সহ একটি রিভলভার, চারটি পিস্তল, তিনটি সিঙ্গেল শুটার পিস্তল ও পাঁচটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ঘুঘুমারি থেকে ধৃত তিনজনকে জেরা করা হলে সেখানে রাজিব মিয়াঁ ও রফিকুল হকের নাম জানা যায়। এরপর ওই এলাকায় অভিযান চালালে তাঁদের গ্রেফতার করে পুলিশ। আরও জানা গেছে, রাজিব মিয়াঁ নামে ধৃত ওই যুবক সলেমন মিয়াঁর ছেলে। তাঁদের বাড়ি দিনহাটার বড় নাচিনা এলাকায়। তাদের সাথে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
Related Articles
হিটলার থেকে নেতাজীর কণ্ঠস্বর আজও শোনা যায় নকুবাবুর ঘরে।
কলকাতা, ৩ অক্টোবর:- না থেকেও তিনি আছেন ঘরটায়। তাঁর সমস্ত অস্তিত্ব অনুভব করা যায় এই ঘরে পা রাখলে। উত্তর কলকাতার খান্না মোড় থেকে শ্যাম মিত্র লেনে ঢুকে পুরনো দিনের বাড়ি। উঁচু সিঁড়ি দিয়ে দোতলায় উঠে একটা ঘর। পা ফেলার জায়গা নেই বললেই চলে। একজন মানুষের আজীবনের স্বপ্ন ও সাধনার ভাণ্ডার একইসঙ্গে যেন মুক্ত আর বন্দি […]
ভোট পরবর্তী হিংসা অব্যাহত।
নদীয়া, ১২ জুলাই:- ভোট পরবর্তী হিংসা অব্যাহত। দিনে দুপুরে এলাকায় একাধিক বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা। ঘটনার জেরে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট, এছাড়াও দফায় দফায় টহলদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানেরা। ঘটনাটি এদিন নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া দু’নম্বর পঞ্চায়েতের গবারচর মাঝের পাড়ার। বিজেপির অভিযোগ, ওই পঞ্চায়েতের বিজেপির জেতা প্রার্থী গৌরাঙ্গ বিশ্বাসের বাড়িতে গিয়ে হামলা চালায় তৃণমূলের […]
রিষড়ায় করোনার সন্ধান মিলতেই যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রতিরোধে নামলো পৌরসভা।
তরুণ মুখোপাধ্যায়,২৮ এপ্রিল:- রিষড়া পুর এলাকায় এই প্রথম একজন করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়ায় যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রতিরোধের জন্য নেমে পড়েছে রিষড়া পুরসভার । উপসর্গ ধরা পড়া ব্যক্তি ও তার পরিবারের সমস্ত সদস্যদের শ্রীরামপুর ওয়ালস হসপিটালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বলতে গিয়ে পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র জানান যে পুরসভার পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা […]








