হাওড়া , ১৬ ফেব্রুয়ারি:- রীতি মেনেই বেলুড় মঠে হচ্ছে বাগদেবী সরস্বতীর আরাধনা। তবে এদিন মঠে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। প্রতি বছরের মতো এই বছরেও ভক্তি-শ্রদ্ধার সঙ্গে মূল মন্দিরে পালিত হচ্ছে দেবী সরস্বতীর আরাধনা।বেলুড় মঠে চিরাচরিত রীতি মেনেই এদিন পূজার্চনা হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি থেকে মঠ খুললেও ভিড় এড়াতে এদিন বাগদেবীর আরাধনায় দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে বেলুড় মঠে। কেবলমাত্র মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীরাই পুজোর জায়গায় সেখানে উপস্থিত রয়েছেন। পুজো দেখার আশায় বহু ভক্ত ও দর্শনার্থীরা বেলুড় মঠের পুজোয় অংশগ্রহণ করার জন্য ভিড় করেছিলেন। কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী বেলুড় মঠের গেট বন্ধ থাকায় ফিরে যেতে হয় তাঁদের। এর পাশাপাশি এদিন মঠ সংলগ্ন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও পুজো হচ্ছে।
Related Articles
যাদের হাতে ইতিমধ্যেই দুর্ঘটনা ঘটেছে সেই গাড়ি চালকদেরই হাওড়ায় সচেতনতার ক্লাস নিলেন ট্রাফিক পুলিশের কর্তারা।
হাওড়া,১ মার্চ:- শহরের রাস্তায় স্টিয়ারিং হাতে যারা কোনও না কোনও দুর্ঘটনার কবলে পড়েছেন এমন গাড়ি চালকদেরই ডেকে সচেতনতার ক্লাস নিলেন হাওড়া সিটি ট্রাফিক পুলিশের কর্তারা। সড়ক দুর্ঘটনা কমাতে আরও একবার ইতিবাচক পদক্ষেপ নিলেন তাঁরা। বিভিন্ন সময় রাস্তায় দুর্ঘটনা ঘটলে কাজ করে পুলিশের ফ্যাটাল সেল।শনিবার হাওড়ার ট্রাফিক হেড কোয়ার্টারে গাড়ি চালকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত […]
পঞ্চায়েত ভোটের প্রস্তুতি, কমিশনের নির্দেশে সীমানা পুনরবিন্যাসের কাজ শুরুর নির্দেশ জেলা শাসকদের।
কলকাতা, ৫ আগস্ট:- রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়ে গেলো। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মাফিক পঞ্চায়েত দফতর সমস্ত জেলা শাসকদের চিঠি দিয়ে সীমানা পুনর্বিন্যাসের কাজ শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছে।আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে ওই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। একই সঙ্গে ১৬ সেপ্টেম্বরে মধ্যে সংরক্ষিত আসন […]
নববর্ষের নতুন জামা ফিরিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান ৯ বছরের ত্রিজিতার।
সুদীপ দাস,১৩ এপ্রিল:- বয়স মাত্র নয় বছর। কিন্তু পারিবারিক পরিবেশ যে শিশুমনে প্রভাব ফেলে তার জ্বলন্ত উদাহরণ চুঁচুড়া রথতলা, বাবুগঞ্জের বিনোদিনী বালিকা বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ত্রিজিতা সিংহ। প্রতিবছরই নববর্ষে দুটি জামা পাওনা হয় ত্রিজিতার, মা ও বাবার কাছ থেকে। কিন্তু এবার যে লকডাউন। তাই এবার আদরের সেই ছোট্ট মেয়েটা নতুন জামা পরবে কি […]







