হাওড়া, ১০ জুলাই:- পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্য জুড়ে আজ ও আগামীকাল প্রতিটি বিধানসভা কেন্দ্র ব্যাপী বিভিন্ন আন্দোলন কর্মসূচি নিয়েছে তৃণমূল। এই ইস্যুতে শনিবার সকালে হাওড়ায় শিবপুর বড়ো ঘড়ির মোড়ে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেয় তৃণমূল। ওই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। এছাড়াও তৃণমূল নেতা সৃষ্টিধর ঘোষ, সুশোভন চট্টোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায় সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের কড়া সমালোচনা করেন অরূপ রায়।
Related Articles
বিরাট সংকট ! কোহলিকে ছাড়তে হতে পারে পদ ৷
স্পোর্টস ডেস্ক , ৬ জুলাই:- বাড়িতে বসেই হঠাৎ করেই বিরাট কোহলির জন্য বড়সড় বিপদ ৷ বিরাটের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের মারাত্মক অভিযোগ ৷ কারণ সঞ্জীব গুপ্তা নামে বিসিসিআইয়ের লোকপালকে মেল করেছেন তিনি৷ সর্বভারতীয় সংবাদ সংস্থা টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী বিসিসিআই কে বিরাট কোহলির বিরুদ্ধে মেল করে জানিয়েছেন বিরাট লোধা কমিশনের প্রস্তাবিত নিয়ম ভাঙছেন ৷ তাঁর […]
ব্যবসায়ীকে খুনের ছক বানচাল , ধৃত ৩।
হাওড়া , ২৭ ডিসেম্বর:- ব্যবসায়ীকে খুনের ছক কষেও শেষরক্ষা হল না। ধরা পড়ল তিন দুষ্কৃতী। হাওড়া সিটি পুলিশের জালে ধরা পড়ে এরা। জানা গেছে, রেলের স্ক্র্যাপ লোহার নিলামকে কেন্দ্র করে ভিন রাজ্য থেকে হুমকি ফোন আসছিল বেলুড়ের বজরংবলি স্ক্র্যাপ মার্কেটের ব্যবসায়ীদের কাছে। শুধু তাই নয়, এক ব্যবসায়ীকে খুনের পরিকল্পনাও করা হয়েছিল। তিনজন ধরা পড়লেও আরও […]
চুঁচুড়ায় মিছিল থেকে মোদিকে ২০২৪ এ লাল কার্ড দেখানোর আওয়াজ তুললেন কল্যাণ বন্দোপাধ্যায়।
সুদীপ দাস , ৯ ফেব্রুয়ারি:- বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। বর্তমান পরিস্থিতির নিরিখে বাংলায় বিজেপি শক্তি বৃদ্ধি করলেও এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল। বিজেপির পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে মিটিং-মিছিলের আয়োজন করছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার চুঁচুড়া বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের আয়োজনে বের হয় মহামিছিল। মিছিলে নেতৃত্ব দেন সাংসদ কল্যান ব্যানার্জী। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ […]






