তারকেশ্বর, ৮ জুলাই:- রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হুগলির তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রচপাল সিং প্রয়ানে শোকের ছায়া এলাকায়। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৭৮ বছর। জানা গিয়েছে, কলকাতায় তার নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেন এবং মৃত রচপাল সিংয়ের পরিবারের সদস্যদের সমবেদনা জানান ও পাশে থাকার বার্তা দেন। রচপাল সিং রাজ্যের মন্ত্রী সভায় পর্যটন ও পরিকল্পনা দপ্তরের মন্ত্রী হিসাবে দায়িত্ব সামলে ছিলেন। এই খবর জানাজানি হতেই তারকেশ্বর জুড়ে চাঞ্চল্য ছড়ায়। ২০১১ সাল থেকে দুইবার বিধায়ক হিসাবে তিনি তারকেশ্বরে কাজ করে ছিলেন। সব মিলিয়ে এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।
Related Articles
আজ থেকে শুরু হল লোকাল ট্রেন চলাচল।
হাওড়া , ১১ নভেম্বর:- অবশেষে আজ থেকে শুরু হল লোকাল ট্রেন চলাচল। সকালে হাওড়া স্টেশন ছেড়ে যায় হাওড়া বর্ধমান ভায়া কর্ড। যাত্রী ছিলেন কম। স্টেশনে রয়েছেন রেল পুলিশ, আরপিএফ। আজ সকালেও হাওড়া স্টেশন জীবাণুমুক্তকরণ করা হয়। ধীরে ধীরে ছন্দে ফিরছে স্টেশন। দীর্ঘ লকডাউনে প্রায় সাত মাসেরও বেশি সময় পর হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেনের যাতায়াত […]
বালিতে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব ! উত্তেজনা, রাস্তা অবরোধের চেষ্টা।
হাওড়া, ২২ জুলাই:- ২১ জুলাইয়ের দিন পাড়া থেকে এবং টোটো স্ট্যান্ড থেকে পৃথক মিছিল বের হয়েছিল। কিন্তু, টোটো স্ট্যান্ডের মিছিলে না যাওয়ায় শুক্রবার এক টোটো চালককে পার্টি অফিসে ঢুকিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু হলে পুলিশ এসে অবরোধকারীদের হটিয়ে দেয়। গোটা ঘটনায় শাসক […]
৭৭-এ পা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
কলকাতা,১ মার্চ:- ১৯৪৪ সালের পয়লা মার্চ কলকাতাতে জন্ম বুদ্ধদেব ভট্টাচার্যের। ছোটবেলার পড়াশোনা শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে। তারপর প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তিনি। সেইসময়ই যোগদান রাজনীতিতে। তারপর থেকে দীর্ঘ রাজনৈতিক জীবন। এদিন সকাল থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের পাম এভিনিউয়ের বাড়িতে একের পর এক ফুলের তোড়া পৌঁছে যায়। নবান্ন থেকে শুভেচ্ছা বার্তা পাঠান হয়েছে। ট্যুইট […]









