কলকাতা,১ মার্চ:- ১৯৪৪ সালের পয়লা মার্চ কলকাতাতে জন্ম বুদ্ধদেব ভট্টাচার্যের। ছোটবেলার পড়াশোনা শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে। তারপর প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তিনি। সেইসময়ই যোগদান রাজনীতিতে। তারপর থেকে দীর্ঘ রাজনৈতিক জীবন। এদিন সকাল থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের পাম এভিনিউয়ের বাড়িতে একের পর এক ফুলের তোড়া পৌঁছে যায়। নবান্ন থেকে শুভেচ্ছা বার্তা পাঠান হয়েছে। ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। জন্মদিনের অভিনন্দন জানিয়ে কমরেডকে উপহার পাঠিয়েছেন রবীন দেব।অনেকের মতে, অদ্যোপান্ত সাদামাটা সাদা চুলের মানুষটি একবার সুস্থ শরীরে রাজনীতির ময়দানে ফিরে এলে দলের চেহারা বদলে যাবে।
Related Articles
সচিবালয়ে হঠাৎ হনুমানের হানা।
কলকাতা, ৫ অক্টোবর:- বৃহস্পতিবার সকালে ১৩ তলার বারান্দা দিয়ে হঠাৎ ভিতরে ঢুকে পড়ে হনুমানটি। ভিডিয়োতে দেখা যায়, নবান্নের বারান্দা দিয়ে লাফাতে দেখা যায় হনুমানকে। নিরাপত্তা রক্ষীদের ওয়াকি-টকি নিয়ে তার পিছু নিতেও দেখা যায়। ১৩ তলার রেলিং ঘেরা বারান্দায় গিয়ে বসে পড়ে হনুমানটি। তাড়া খেলেও কোনও হাবেভাবে পরিবর্তন হয় না। রেলিং ধরে বেশ কয়েকবার এদিক-ওদিক তাকাতে […]
রামনবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে র্যালি হাওড়ায়।
হাওড়া, ১০ এপ্রিল:- রামনবমী উপলক্ষে রবিবার সকালে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে র্যালির আয়োজন করা হয় হাওড়ায়। মধ্য হাওড়ার নেতাজি সুভাষ রোডের খুরুট মোড় থেকে শুরু হয় এই র্যালি। র্যালি আসে রামচরণ শেঠ রোডের রামরাজাতলা মন্দির পর্যন্ত। এরপর মন্দিরে তাঁরা পুজো দেন। বিজেপির দলীয় কর্মসূচি না হলেও এদিন উমেশ রাই, অম্বুজ শর্মা, নবকুমার দে, শিবশঙ্কর সাধুখাঁ […]
হুগলি জেলা হাসপাতালে চালু হল মা ক্যন্টিন।
হুগলি, ৩ এপ্রিল:- হুগলি চুঁচুড়া পুরসভার পরিচালনায় এই ক্যান্টিনে হাসপাতালে আগত মানুষজন দুপুরের খাবার খেতে পারবেন।পাঁচ টাকায় ডাল ভাত তরকারি ডিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছিলেন গরীব মানুষের কথা ভেবে। যারা দুপুরে অন্তত পেট ভরে খেতে পাবে। জেলার অন্যান্য পুরসভায় মা ক্যান্টিন চালু হয়েছে আগেই।চুঁচুড়া পুরসভাতেও রয়েছে সুলভ ক্যান্টিন। হুগলি জেলা হাসপাতাল ইমামবাড়ায় […]









