হাওড়া, ৬ জুলাই:- লোকাল ট্রেন চালু করার দাবিতে দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল রেল স্টেশনে অবরোধ মহিলাদের। স্পেশাল ট্রেন চালু রয়েছে, বাস চলাচল শুরু হলেও সাধারণ যাত্রীবাহী ট্রেন বন্ধ রয়েছে। এমত অবস্থায় লোকাল ট্রেন চালুর দাবিতে দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল স্টেশন মঙ্গলবার সকাল পৌনে দশটা নাগাদ নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা রেললাইনে অবরোধ করেন। ঘটনাস্থলে যায় আরপিএফ ও জিআরপি।
Related Articles
মৃত শ্রমিকের ক্ষতিপূরণ না মেলায় চাঁপদানিতে জিটি রোড অবরোধ শ্রমিক পরিবারের।
হুগলি, ২ জুলাই:-চাঁপদানীর নর্থব্রুক জুটমিলে শ্রমিকের মৃত্যুর পর ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি,অবসরকালীন সুযোগ সুবিধা পাচ্ছে না শ্রমিকরা এরই প্রতিবাদে নর্থব্রুক জুটমিলের সামনে জিটি রোড অবরোধ করে শ্রমিক পরিবারগুলো।মিলের অফিসারদের আবাসন ঘেরাও করে।চাঁপদানী পুরসভার কংগ্রেস কাউন্সিলর দারোগা রাজভরের নেতৃত্বে চলে আন্দোলন।এক ঘন্টা অবরোধের পর পুলিশ রাস্তা ফাঁকা করে দেয়।মিলের সামনে চলেতে থাকে পথসভা। […]
তিন আইপিএস কে কেন্দ্রীয় ডেপুটেশনের পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১৭ ডিসেম্বর:- রাজ্যের আপত্তি সত্ত্বেও তিন আইপিএস আধিকারিক কে কেন্দ্রীয় ডেপুটেশনের পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইট করে ওই সিদ্ধান্তের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, এই পদক্ষেপ কেন্দ্রের ক্ষমতার অপব্যবহার ছাড়া কিছুই নয়। রাজ্যের আপত্তি সত্ত্বেও আধিকারিকদের সরানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর হস্তক্ষেপ বলে তিনি মনে করেন। ভোটের আগে এইভাবে […]
দাবিমতো চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ হাওড়ায়।
হাওড়া, ৪ এপ্রিল:- দাবিমতো চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ হাওড়ার বাঁকড়ায়। বাঁকড়ার এক বেসরকারি মার্কেটের ওই বস্ত্র ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ব্যবসায়ীর উপর হামলার পাশাপাশি দোকানেও ভাঙচুর হয়। মারধরে জখম হন দোকানে উপস্থিত থাকা ব্যবসায়ীর দুই ভাই। এই ঘটনায় অভিযোগের তীর বাঁকড়ার একটি ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ, এক […]










