কলকাতা, ২৯ জুন:- চিকিৎসক দিবস উপলক্ষে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। পয়লা জুলাই সারা রাজ্যে চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিবস হিসেবে এই দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় আসছে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে জানিয়েছেন কোভিড যোদ্ধাদের সম্মানার্থে এই ছুটি ঘোষণা করা হলো। চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী যারা করোনা মোকাবিলায় সামনের সারিতে থেকে লড়াই করে চলেছেন তাদের সম্মানিত করতেই এই সিদ্ধান্ত। গত বছর থেকে এই দিন টি তাঁদের সম্মানার্থে ছুটি দেওয়া হচ্ছে। এর আগে চিকিৎসক দিবসে হাফ ছুটি দেওয়া হতো।
Related Articles
কৃতঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর এমনই প্রতিক্রিয়া আহত ছাত্রের পরিবারের।
হুগলি,১৫ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন যেভাবে গ্রিন করিডর করে দুর্ঘটনার কবলে পড়া ছাত্রদের কলকাতায় নিয়ে গিয়েছে তার জন্য পুরো কৃতিত্ব দিয়েছেন রাজ্য প্রশাসন কে। শনিবার বৈদ্যবাটির বাড়িতে বসে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন আহত ছাত্র দিব্যাংশু ভগতের ঠাকুমা প্রতিমা ভগত। তিনি বলেন, আমরা কৃতঞ্জ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর। মুখ্যমন্ত্রী যে ভাবে […]
আজ থেকে বিভিন্ন হসপিটালে সেন্টিনাল সার্ভে শুরু করেছে সরকার।
কলকাতা, ২৭ এপ্রিল:- করোনা পরিস্থিতির গতিপ্রকৃতি আরও ভালোভাবে বুঝতে আজ থেকে রাজ্য সরকার বিভিন্ন হাসপাতালে সেন্টিনাল সার্ভে শুরু করেছে। এই পর্যায়ে ২৯ এপ্রিল পর্যন্ত এই সমীক্ষা চলব। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রোজ ২৩টি জেলা ও ৫টি স্বাস্থ্য জেলা থেকে ৪০০ করে, মোট ১২ হাজার নমুনা সংগ্রহ করে কোভিড পরীক্ষার জন্য পাঠানো হবে। এছাড়াও সত্যিই […]
সাতসকালে হাওড়ার ঘুসুড়িতে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য।
হাওড়া, ২৭ নভেম্বর:- সোমবার সাতসকালে হাওড়ার ঘুসুড়ির শ্যাম মন্দিরের পাশে গিরীশ ঘোষ রোডের ধারের ঢাকা ড্রেন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন স্থানীয় টোটো চালকরা ড্রেনের মধ্যে মানুষের একটি হাত বেরিয়ে থাকতে দেখে চিৎকার জুড়ে দেন। খবর যায় মালিপাঁচঘড়া থানায়। পুলিশ এসে নর্দমার উপরের ঢাকা সরিয়ে ওই ব্যক্তির মৃতদেহ […]










