হাওড়া, ২৮ জুন:- ভ্যাকসিন নিয়েও এখনও আসেনি ম্যাসেজ। অভিযোগ এবার হাওড়ায়। ভ্যাকসিন নিয়েছেন অথচ এখনও আসেনি কোনও ম্যাসেজ। এরকমই ঘটনা ঘটেছে হাওড়া শহরে। প্রায় শতাধিক ভ্যাকসিন গ্রহীতার ক্ষেত্রে ঘটেছে এমনই ঘটনা। উদ্বেগ ও দুশ্চিন্তায় বারে বারে ভ্যাকসিন সেন্টারে এসে যোগাযোগ করলেও সুরাহা মেলেনি। হাওড়া ময়দান সংলগ্ন একটি ভ্যাকসিন কেন্দ্র থেকে টিকা নিয়ে এমনই ভোগান্তিতে পড়েছেন শতাধিক মানুষ। রেজিস্ট্রেশন ছাড়াই এদের টিকাকরণ হয়েছিল কিনা বা কিভাবে এতজনকে টিকা দেওয়া হয়েছিল তা নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন। এই ঘটনায় কপালে চিন্তার ভাঁজ সকলের। হাওড়া ময়দানের ওই কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল প্রায় মাস দেড়েক আগে ১৮মে থেকে। বিনামূল্যে দেওয়া হয়েছিল ভ্যাকসিন। এখনো পর্যন্ত প্রায় শতাধিক ভ্যাকসিন গ্রাহকের কাছে আসেনি রেজিস্ট্রেশন এসএমএস। ঘটনার প্রতিকারের চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। তবে, এই বিষয়ে কোনও অভিযোগ আসেনি স্বাস্থ্য দপ্তরের কাছে। হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য, বিষয়টি সমাধান করার চেষ্টা করছে জেলা স্বাস্থ্য দপ্তর।
Related Articles
ইনডোর ট্রেনিং শুরু বাংলার ক্রিকেটারদের।
স্পোর্টস ডেস্ক , ৫ অক্টোবর:- সরকারের অনুমতি মিলতেই সোমবার থেকে শুরু হয়ে গেল বাংলার ক্রিকেটারদের প্রশিক্ষণ। তবে এখন শুধুমাত্র জিম ও ফিটনেস ট্রেনিংই করতে পারবেন ক্রিকেটাররা। যে সব ক্রিকেটারদের নিজস্ব গাড়ি আছে, কেবলমাত্র তাঁরাই ট্রেনিং এ অংশ নিতে পারবেন। এদিন ট্রেনার সঞ্জীব সাহার নেতৃত্বে সিনিয়র বাংলার দলের ১৫ জন ক্রিকেটার ও ১৪ জন মহিলা ক্রিকেটার […]
প্রকাশ্যে এক কলেজ ছাত্রীকে কটুক্তি ও শ্লীলতাহানির অভিযোগ। দাশনগরে চাঞ্চল্য।
হাওড়া, ১২ ডিসেম্বর:- এবার প্রকাশ্যেই এক কলেজ ছাত্রীকে কটুক্তি ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে হাওড়ার দাশনগরে। এমনকি, জোর করে ওই ছাত্রীকে চারচাকা গাড়িতে তোলার চেষ্টাও করা হয়। দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দাশনগর থানা এলাকার ইছাপুর শিয়ালডাঙায়। ঘটনার খবর জানাজানি হতেই এলাকার মানুষজন ও পরিচিতরা অভিযুক্ত দুই যুবককে হাতেনাতে ধরে ফেলে। এরপর […]
ভরসা সেই সরকারি হাসপাতালই, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন এক্লাম্পজিয়া রোগে আক্রান্ত প্রসূতি ও তাঁর সদ্যোজাত সন্তান।
হাওড়া, ৯ নভেম্বর:- আইসিইউ-তে থাকা অবস্থায় এক্লাম্পজিয়া’য় আক্রান্ত গর্ভবতী মহিলার বিরল সিজার করে সাফল্য পেলেন হাওড়া জেলা সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। বুধবার বিকেলেই সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মা ও সদ্যোজাত কন্যা সন্তান। এখন হাওড়া জেলা হাসপাতালের চিকিৎসকদের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছেন প্রসূতির পরিবারও। প্রসঙ্গত, উচ্চ রক্তচাপজনিত ভয়ঙ্কর অসুখ এই প্রি-এক্লাম্পজিয়া। প্রেগন্যান্সির সময়ে এই রোগ হানা দিতে […]










