হাওড়া, ২৩ জুন:- জেলা সদর পার্টি অফিসে হামলার পরে মাস পেরলেও এখনও দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। বুধবার সকালে ভারতকেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে এই নিয়ে প্রতিবাদে সামিল হন বিজেপির হাওড়া সদর নেতৃত্ব। রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের উপর শাসক দলের অত্যাচারের প্রতিবাদে এবং হাওড়ায় গত মে মাসে ‘তৃণমূল’ আশ্রিত দুষ্কৃতিদের দ্বারা বিজেপি অফিসে হামলার প্রতিবাদে এদিন হাওড়ার পঞ্চাননতলায় দলীয় কার্য্যালয়ের সামনে প্রতিবাদ জানায় বিজেপি। প্ল্যাকার্ড হাতে দলের নেতৃত্ব এই কর্মসূচিতে সামিল হন। তাঁদের অভিযোগ, ওই হামলার পর এতগুলো দিন কেটে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা নিলনা। এদিন ভারতকেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির পুনঃস্থাপনা করা হয়।
Related Articles
রাজ্যের পাঠানো কয়েক লক্ষ কৃষকের নাম বাদ কৃষাণ সন্মান নিধি প্রকল্পে , ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩ আগস্ট:- কেন্দ্রীয় সরকারের কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে ফের কেন্দ্র-রাজ্য সংঘাত। এই প্রকল্পে রাজ্যের পাঠানো প্রায় কয়েক লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়েছে। আর এ খবর পেয়েই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সুত্রে এমনই জানা গিয়েছে। সর্বশেষ খবর, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই এই নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন। জানা গিয়েছে, এই প্রকল্পের […]
তদন্তের নামে শাসকদলকে হেনস্থা এজেন্সির, নিন্দা করে সরকার পক্ষের আনা প্রস্তাব গৃহীত বিধানসভায়।
কলকাতা, ১৩ মার্চ:- রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার হিসাবে সিবিআই, ইডির মত কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে মোদি সরকার। চাইছে তৃণমূল কংগ্রেসের মত বিরোধীদের উৎখাত করতে। তদন্তের নামে রাজ্যের শাসক দলের নেতাদের হেনস্থা আর তাদের জনসমক্ষে হেও প্রতিপন্ন করায় এখন প্রধান লক্ষ্য ওইসব কেন্দ্রীয় এজেন্সির। সোমবার বিধানসভায় বর্ধিত বাজেট অধিবেশনের শেষ দিনে কেন্দ্রীয় এজেন্সি গুলির এই […]
ডানকুনিতে লকডাউন এর নিয়ম ভাঙ্গায় কান ধরে উঠবস পুলিশের।
হুগলি,২৫ মার্চ:- একাধারে যখন সারা দেশ জুড়ে চলছে লকডাউন আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আইন ভাঙার ঘটনা। বুধবার তেমনি চিত্র দেখা গেল হুগলির ডানকুনিতে ।জাতীয় সড়কের উপরে বিনা কারণে বহু যুবককে মোটরবাইক নিয়ে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখা যায়। এদের মধ্যে বেশ কয়েকজনকে শাস্তিস্বরূপ কান ধরে উঠ বস করানো হয়। পুলিশের বক্তব্য বারবার বলা ও […]








