চিরঞ্জিত ঘোষ,২৪ এপ্রিল:- করোনার মত মহামারী ব্যাধিতে যাতে রোগীরা সুচিকিৎসা পেতে পারেন তার জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডানকুনির ৪ নম্বর ওয়ার্ডে একটি ১০০০ শয্যা বিশিষ্ট কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । আজ সকালে হুগলির জেলা শাসক ওয়াই এস রত্নাকর রাও শ্রীরামপুরের মহকুমা শাসক , হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি এবং ডানকুনি পুরসভার উপপ্রধান দেবাশীষ মুখার্জী প্রস্তাবিত করনা সেন্টারের জমিটি ঘুরে দেখেন । পরে ডানকুনি পুরসভার উপ পৌরপ্রধান দেবাশীষ মুখার্জী জানান সারা পৃথিবী জুড়ে এখন করোনা ভাইরাসের দাপাদাপি চলছে ।এর থাবা থেকে বাদ যায়নি আমাদের দেশ ও রাজ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন যাতে এই ব্যাধি থেকে রাজ্যবাসীকে সুস্থ রাখা যায়। তার জন্য সরকারের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগও নেওয়া হয়েছে ।একদিকে যেমন দুঃস্থ মানুষদের অন্নসংস্থানের বন্দোবস্ত করছেন তার সঙ্গে সঙ্গে এই ভয়াবহ রোগের আক্রমণের থেকে জন সাধারণ কে রক্ষা করতে স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দিয়েছেন। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের রাজ্যের সমস্ত চিকিৎসকরা স্বাস্থ্যকর্মীরা এবং সর্বস্তরের মানুষ হাতে হাত মিলিয়ে এই মারণ ব্যাধির বিরুদ্ধে লড়াই যে সামিল হয়েছেন। দেবাশিস বাবু জানান আমাদের পৌরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হচ্ছে । যেখানে আধুনিক আধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকবে । আমাদের নেত্রীর কথামতো আজকে আমাদের জেলা প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকরা এসে জায়গাটি পরিদর্শন করে গেছেন এবং খুব শীঘ্রই এখানে আধুনিক কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হবে ।যেখানে এক হাজার মানুষএকসঙ্গে থাকতে পারবেন। এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা থাকবে।
Related Articles
বারাসাত পৌরসভা অঞ্চল জুড়ে দুপুর একটার পরে লকডাউন।
বারাসাত , ১৮ জুলাই:- কোভিড মোকাবিলায় বারাসাত পৌরসভা অঞ্চল জুড়ে দুপুর একটার পরে লকডাউন, পৌরসভা থেকে নির্দিষ্ট সময়ের পরে দোকান পাট বন্ধের নির্দেশিকা জারী হলেও সকাল থেকে রাত্রি অব্দি খোলা । বৃহস্পতিবার থেকে বারাসাত জুড়ে আংশিক লকডাউনেও বারাসাত পৌরসভার নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সর্বক্ষণ খোলা থাকছে ডিপার্টমেন্টাল স্টোর্স ও বড় দোকান । খোলা থাকছে মদের […]
থানা থেকে চুরি ১৮টি বন্দুক,গ্রেফতার জামবনি থানার সাব ইনস্পেক্টর।
ঝাড়গ্রাম,২২ জানুয়ারি:- ঝাড়গ্রামের লালগড় থানা থেকে ১৮টি আগ্নেয়াস্ত্র চুরির অভিযোগে জামবনি থানার সাব ইনস্পেক্টর তারাপদ টুডুকে বুধবার গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। তারাপদের সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও তিন জনকে। তাঁরা যদিও পুলিশ কর্মী নন। জেলা পুলিশ চার জনকেই গ্রেফতার করেছে। এ দিন তাঁদের আদালতে তোলা হলে, বিচারক সকলকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার […]
দুর্ঘটনার কবলে বেচারাম মান্না, অল্পের জন্য রক্ষা পেলেন মন্ত্রী।
হুগলি, ১৩ সেপ্টেম্বর:- আসানসোল ও দুর্গাপুরে সুফল বাংলার বিপনী উদ্বোধন করে ফেরার পথে বর্ধমানের জৌগ্রাম ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে রাজ্যের কৃষি বিপণন এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী বেচারাম মান্না। অল্পের হাত থেকে তিনি রক্ষা পেলেন মন্ত্রী। মন্ত্রীর কনভয়ের সামনে একটি গাড়ি হঠাৎ করে দাঁড়িয়ে পড়ায় কনভয়ের পাইলট কার ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। তার পিছনে […]







