ধনিয়াখালি, ১৯ জুন:- আবারও শ্লীলতাহানির অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। এবার খুড়তুতো বোনকে শ্লীলতাহানির অভিযোগ দাদার বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে হুগলি জেলার ধনিয়াখালির পারামবুয়া গ্রাম পঞ্চায়েতর বিষ্ণুপুর গ্রাম। অভিযোগের ভিত্তিতে খুড়তুতো বোনকে শ্লীলতাহানির অভিযোগে ধনিয়াখালি থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত দাদাকে। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে মারপিটের ঘটনায় অভিযুক্তের বাবাকেও গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, নির্যাতিতা পেশায় একজন স্বাথ্য কর্মী। দুই পরিবারের মধ্যে বাড়ির ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরেই নাকি গন্ডগোল ছিলো। এদিন সেই গন্ডগোল বাড়ে। সকালে নিগৃহীতা যুবতি যখন বাড়িতে ঘুমাছিলেন তখন আবারও দুই পরিবারের মধ্যে বচসা থেকে মারপিট শুরু হয়। যুবতিটি তার বাবা ও কাকাকে মারপিট থেকে বিরত করতে গেলে তার কাকা তাকে মারধর করে এবং তার খুড়তুতো দাদা মেয়েটিকে অন্য ঘরে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। যৌনাঙ্গে লাথি মারা থেকে শুরু করে বুকে লাথি মারে এবং গোপন জায়গায় হাত দেয় বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে।
Related Articles
সাঁকরাইলে কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য।
হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- আবারও চুরির ঘটনা হাওড়ার সাঁকরাইলের মানিকপুরে। জানা গেছে, বেলতলা ৪ নং বাম্পারে কাছে কাপড়ের দোকানে ওই চুরির ঘটনা ঘটে। তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শংকর চন্দ্র নস্কর নামের এক ব্যক্তির কাপড়ের দোকানে। বৃহস্পতিবার রাতে দশটার সময় দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে গিয়েছিলেন। শুক্রবার সকালে দোকান খুলতে এসে দোকান মালিক দেখেন দোকানের […]
দুয়ারে সরকারের পর এবার শুরু হতে চলেছে পাড়ায় শিক্ষালয়।
কলকাতা, ২৩ জানুয়ারি:- স্কুল বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্থ নিচু ক্লাসের পড়ুয়াদের খোলামেলা পরিবেশে নিজের বাড়ির কাছে পড়াশোনার সুযোগ করে দিতে চায় রাজ্য সরকার। এজন্য স্কুলকে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে উদ্যোগ নিচ্ছে রাজ্যের শিক্ষা দফতর।‘দুয়ারে সরকার’ এর পর এবার শুরু হতে চলেছে ‘পাড়ায় শিক্ষালয়’। সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই কর্মসূচির উদ্বোধন করবেন। শিক্ষা দফতরের পক্ষ […]
করোনা পরিস্থিতিতে নীট ও জেইই পরীক্ষা স্থগিত করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী ।
নবান্ন , ২৫ আগস্ট:- করোনা পরিস্থিতিতে নীট ও জেইই পরীক্ষা স্থগিত করার জন্য মঙ্গলবার ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মমতা। মঙ্গলবার মোদীকে পাঠানো চিঠিতে মমতা জানান, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই চিঠিতে তাঁরা উদ্বিগ্ন। সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে এই দুটি পরীক্ষা আয়োজন এর জন্য এগোচ্ছে কেন্দ্রীয় […]








