মালদা, ৬ জুলাই:- ফের ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার গভীর রাতে ইংরেজবাজার থানার বাইপাস সংলগ্ন এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করে । উদ্ধার হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকার ব্রাউন সুগার। ধৃত দুই জনকে সোমবার মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে রবিবার রাতে কালিয়াচক থানার পুলিশ হানা দেয় বাইপাস সংলগ্ন এলাকায়। সন্দেহজনক অবস্থায় দুই জনকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাদের আটক করে। তল্লাশি চালিয়ে দুই জনের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫৩০ গ্রাম ব্রাউন সুগার। দুই জনের কাছ থেকে দুটি প্যাকেট উদ্ধার হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতরা হল ইসমাইল শেখ(২০) ও রামপ্রসাদ মন্ডল(২৫)। বাড়ি কালিয়াচক থানার জালুয়াবাথান পঞ্চায়েতের মল্লিকপাড়া। সোমবার ধৃতদুই জনকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
Related Articles
রাজ্যে তৃণমূলের নেতা নেই , তাই বহিরাগত বিহারীবাবুকে আসানসোলে প্রার্থী করেছেন মুখ্যমন্ত্রী, এভাবেই কটাক্ষ অগ্নিমিত্রার
হুগলি, ১৩ মার্চ:- “মাননীয়ার, নিজের লোকেদের প্রতি ও বাংলার মানুষের প্রতি আস্থা নেই, তাই বিহার থেকে বিহারীবাবুকে এনে আসানসোল লোকসভায় প্রার্থী করছেন”। এভাবেই তৃনমুলকে কটাক্ষ করলেন আসানসোল দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি এদিন হুগলি জেলার শ্রীরামপুর বিজেপির সাংগঠনিক জেলার অন্তর্গত চন্ডীতলা বিধানসভার কুমিরমোড়া অঞ্চলে এক রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন। […]
২০২৪ এর ফলাফলের পর মোদীকে কোন আশ্রমে অধিষ্ঠান করতে হবে, শ্রীরামপুরে কল্যাণ।
হুগলি, ১৫ এপ্রিল:- ভারতবর্ষের ১৪০ কোটি মানুষ বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে আছে কারন যখনই যে সরকার গণতন্ত্রের উপর আঘাত হানার চেষ্টা করেছে তখনই মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিচার ব্যবস্থা। এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। এমন সময় হাত জোর করে বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে আছি, শ্রীরামপুরে প্রচারে বেরিয়ে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সারা […]
পুজো মিটলেও পর্যটকদের উৎসবের আবহ অটুট দিঘায়
পূর্ব মেদিনীপুর , ৪ নভেম্বর:- দেবী দুর্গা পাড়ি দিয়েছেন কৈলাসে। তবুও পুজোর রেশ কাটেনি আম বাঙালির মনে। রোজই কাতারে কাতারে ভিড় জমেছে সমুদ্র সৈকত দিঘাতে। ফলে লকডাউনের পর ঘুরে দাঁড়ানোর কিছুটা শক্তি পেয়েছে সৈকতের পর্যটন ব্যবসা। হাসি ফুটছে দিঘা এলাকার পর্যটন ব্যবসায়ীদের মুখে। তবে পুজোর ছুটিতে অতিরিক্ত ভিড় ঝুঁকি বাড়াচ্ছে কোভিড সংক্রামনের। স্বাস্থ্যবিধি ও সামাজিক বিধি […]










