উঃ২৪পরগনা , ১৪ জুন:- প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা সুনীল সিং-কে তৃণমূলে না নেওয়া নিয়ে প্রতিবাদ ক্রমশ চওড়া হচ্ছে নোয়াপাড়া কেন্দ্রে। একাধারে গারুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি পঙ্কজের হুঁশিয়ারি, অন্যদিকে গারুলিয়া জুড়ে সুনীল সিং-য়ের বিরোধতায় পোষ্টার। রবিবার রাতে তোলাবাজ ও দাঙ্গাবাজ আখ্যা দিয়ে সুনীল সিংকে দলে না নেওয়ার পোস্টার পড়েছে গারুলিয়ায়। সেই পোস্টারের নীচে লেখা মহিলা তৃণমূল কংগ্রেস। যদিও তার বিরুদ্ধে পোস্টের পড়াকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতা সুনীল সিং। সূত্র বলছে, গেরুয়া ছেড়ে ঘাসফুলে যোগ দিতে চলেছেন সুনীল সিং। তবে সুনীল সিং-কে নিয়ে কাজিয়া শেষপর্যন্ত কোথায় গিয়ে ঠেকে, সেটাই এখন দেখার।
Related Articles
বিভিন্ন পরীক্ষায় মেধা তালিকার সংস্থান না থাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করেছেন।
কলকাতা , ৫ অক্টোবর:- নতুন জাতীয় শিক্ষানীতিতে বিভিন্ন পরীক্ষায় মেধা তালিকার সংস্থান না থাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করেছেন। নবান্নে আজ মাধ্যমিক উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতি ছাত্র-ছাত্রীদের ভার্চুয়াল সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন পরীক্ষার ভালো ফলাফল সব ছাত্র-ছাত্রীদের জীবনের সম্পদ। তাই মেধাতালিকা না থাকলে এ নিয়ে তাদের গর্ব […]
পুরানো স্কুল ভেঙ্গে নতুন স্কুল করার উদ্যোগ ভদ্রেশ্বর পৌরসভার।
হুগলি , ১৪ ডিসেম্বর:- পুরনো স্কুল ভেঙে সেই স্কুল নতুন ভাবে তৈরি করার উদ্যোগ গ্রহণ করল ভদ্রেশ্বর পৌরসভা। ভদ্রেশ্বর তেলিনিপাড়ার মুকারাম গলি লেনের ১২ নং ওয়ার্ড এ ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত স্কুল জহরলাল নেহেরু বিদ্যাপীঠ এত দিন প্রাইমারি স্কুলে প্রায় ২০০ জন ছাত্র ছাত্রীরা পড়াশুনা করছিল।কিন্তু স্কুলটি সংস্কার না হওয়ায় যে কোনো সময় বিপদ হতে পারত। […]
হুগলীতে এসে মরিচঝাঁপি দিবস পালন শুভেন্দুর।
সুদীপ দাস, ৩১ জানুয়ারি:- চন্দননগরের পুরভোট উপলক্ষ্যে নির্বাচনী কমর্সুচিতে এসে মরিচঝাঁপি দিবস পালন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ চুঁচুড়ার ৩নম্বর গেটে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে মরিচঝাঁপিতে মৃতদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদন করেন শুভেন্দু। এরপর দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা। ১৯৭৯সালে মরিচঝাঁপিতে হিন্দু শরনার্থীদের মৃত্যুর জন্য তৎকালীন বাম সরকারকেই […]





