হাওড়া, ১৪ জুন:- রাজীব ইস্যুতে বিক্ষোভ এবার ডোমজুড়ে। রাস্তা অবরোধের পাশাপাশি পোড়ানো হল রাজীবের কুশপুতুল। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের ‘সৌজন্য’ সাক্ষাতের পরেই ফের উত্তপ্ত ডোমজুড়। এবার ডোমজুড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাদের দাবী, গদ্দার মীরজাফর রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে ফেরানো যাবে না। এই দাবিতে এদিন ডোমজুড়ের তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রতিবাদে সোচ্চার হন। হাওড়া আমতা রোড অবরোধ করে রাখেন। প্রায় আধ ঘন্টা রাস্তা অবরোধ হয়। কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখানো হয়।
Related Articles
জগৎবল্লভপুরে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
হাওড়া, ৩০ অক্টোবর:- হাওড়ার জগৎবল্লভপুরের শ্যামপুর এলাকায় একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হলো বছর তিরিশের এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ। মৃত যুবকের গলায় ও শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। Post Views: 618
শীতের শুরুতে আবার নিম্নচাপের ভ্রুকুটি।
কলকাতা, ১৪ নভেম্বর:- শীতের শুরুতে আবার নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপের অভিমুখ বর্তমানে পশ্চিম, উত্তর-পশ্চিম দিকে। আগামী ১৫ তারিখ এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, এ মাসের ১৬ তারিখে নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এরপর অতি […]
বৈষ্ণবমতে পুজো হয় হাওড়ার মল্লিকবাড়িতে। সন্ধিপুজোর সন্ধিক্ষণে হয় মন্ডা বলি।
হাওড়া, ৫ অক্টোবর:- মধ্য হাওড়া নিবাসী ব্যবসায়ী ধরণীধর মল্লিক প্রতিষ্ঠিত মল্লিক বাড়ির দূর্গাপূজার এবার ১২০তম বর্ষ। ১৯০১ সালে শুরু হয়েছিল পুজো। এখনও সাড়ম্বরে নিষ্ঠার সঙ্গে গুপ্তপ্রেস পঞ্জিকার নিয়ম মেনে সপরিবারে দূর্গোৎসব পালন করা হয়। দিন বদলালেও পুরনো ঐতিহ্য বজায় রেখেই আজও এদের পুজো হচ্ছে। রাধাষ্টমীর দিন একটি কচি বাঁশ পুজো করে এ বাড়ির দূর্গোৎসবের সুচনা […]









