হাওড়া , ১৩ জুন:- হাওড়ার ডোমজুড় থানা এলাকার ভারত গ্যাস সংস্থার আলোলিকা গ্যাস সার্ভিসের গোডাউন থেকে চুরি হয়ে গেল বেশ কিছু সিলিন্ডার। শনিবার গভীর রাতে ওই চুরির ঘটনা ঘটে বলে অনুমান করা হচ্ছে। সংস্থার দাবি, সেখানে সিসিটিভি থাকলেও গোডাউনের পিছনের দিকের ফাঁকা অংশ, যেখান থেকে চুরি হয় সেখানকার কোনও সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। তবে, ডোমজুড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গ্যাস সার্ভিস সংস্থার তরফে সৌম্যদীপ্ত পাল বলেন, শনিবার রাত ১২টার পর আমাদের গোডাউনের পিছনের সাইড থেকে প্রায় ৫০ টি সিলিন্ডার চুরি যায়। আজ রবিবার সকালে এসে বিষয়টি জানতে পারি। ডোমজুড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি থাকলেও চুরির ফুটেজ পাওয়া যায়নি। ৬ – ৭ বছর আগেও একবার এখান থেকে চুরি হয়েছিল। গোডাউনের পিছনের সাইড ফাঁকা থাকার সুযোগ নিয়েই এই ঘটনা ঘটেছে বলে মনে করছি।
Related Articles
নাম না করে রাজীবকে তীব্র আক্রমণ অরূপের।
হাওড়া, ১৪ জুন:- নাম না করে এবার রাজীবকে প্রতারক মিথ্যাবাদী বিশ্বাসঘাতক বলে তীব্র আক্রমণ করলেন অরূপ রায়। বললেন, যিনি ( রাজীব ) ক’দিন আগেই মুখ্যমন্ত্রীর নামে গালাগালি করেছেন, দলের নামে গাল দিয়েছেন, আজকে উনি পায়ে ধরছেন। এদের লজ্জাও নেই।সোমবার বিকেলে নাম না করে রাজীব প্রসঙ্গে ওই মন্তব্য করেন অরূপ রায়। অরূপ রায় এদিন সাংবাদিকদের বলেন, […]
নিয়ন্ত্রণহীন টোটোর ধাক্কায় ক্ষতিগ্রস্ত রামরাজাতলার রেলগেট, যানজট
হাওড়া, ২ অক্টোবর:- নিয়ন্ত্রণহীন টোটোর ধাক্কায় ক্ষতিগ্রস্ত রামরাজাতলার রেলগেট। তীব্র যানজট। সোমবার সন্ধ্যে নাগাদ হাওড়ায় দক্ষিণ-পূর্ব রেলের রামরাজাতলা স্টেশনে একটি টোটোর ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় রেলওয়ে ক্রসিংয়ের গেট। জানা গেছে, এদিন একটি টোটো রামরাজাতলা অভিমুখে যাবার সময় রেলগেটে ধাক্কা মারে। তাতেই ক্ষতিগ্রস্ত হয় রেলগেট। ঘটনার জেরে গোটা এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসে জগাছা […]
ট্যাক্সিতে খোওয়া যাওয়া টাকার ব্যাগ ফেরত।
হাওড়া,২ ফেব্রুয়ারি:- ট্যাক্সিতে খোওয়া যাওয়া এক ব্যক্তির টাকা ফেরত দিল পুলিশ। রবিবার হাওড়া সিটি পুলিশ উদ্যোগ নিয়ে ওই টাকার ব্যাগ ফেরত দেন অভিযোগকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, বিনোদ সাউ নামে এক ব্যক্তি এদিন বন্ডেল গেট থেকে হাওড়া স্টেশনে আসেন। স্টেশনে আসার কিছুক্ষণ পর খেয়াল হয় তাঁদের সঙ্গে থাকা এক লক্ষ টাকা সহ ব্যাগ খোওয়া […]







