হুগলি , ১৩ জুন:- হাইকোর্টের নির্দেশেই আজ দুপুর ১২টা নাগাত ধনেখালী বিধানসভার ১৩০ জন ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানো হলো। এদিন হাইকোর্টের আদেশ অনুযায়ী ধনেখালি থানা ও গুরাপ থানায় বিজেপি কর্মীদের নিয়ে হাজির হয় হাইকোর্টের বিশিষ্ট আইনজিবী পিয়াঙ্কা টিব্রিওয়াল। সঙ্গে ছিলেন হুগলি জেলা বিজেপির যুব সভাপতি সুরেশ সাউ ও ধনেখালি বিধানসভার বিজেপি প্রার্থী তুষার মজুমদার। এদিন ধনেখালি ও গুরাপ থানার আধিকারীকদের সাথে আলোচনা করে তাদের পূর্ণ সহযোগিতায় বিজেপি কর্মীদের ঘরে ফেরানো হয়।
Related Articles
কলকাতা পুরভোটের ১৪৪ টি ওয়ার্ডের গণনা একই জায়গায় হবে বলে সিদ্ধান্ত কমিশনের।
কলকাতা, ১০ ডিসেম্বর:- করোনা পরিস্থিতিতে আসন্ন কলকাতা পুরভোটের ১৪৪ টি ওয়ার্ডের গণনা একই ছাদের তলায় হবে বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু স্থান সংকুলান সহ একাধিক সমস্যা সামনে আশায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করে বোরোভিত্তিক ভোট গণনার সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন। কমিশন সূত্রের খবর, ১৬টি বোরোর জন্য একটি করে গণনা কেন্দ্র তৈরি করা […]
করোনা আবহে দুঃস্থ মানুষের পাশে শ্রীরামপুরের আবগারি দপ্তর।
হুগলি , ৩১ মে:- সকাল থেকে দুর্যোগ এর মাঝেও রাজ্য সরকারের আবগারি বিভাগের শ্রীরামপুর উত্তরপাড়া শাখার পক্ষ থেকে এই মহামারীর আবহে এবং দুর্যোগকালে গরীব দুস্থ মানুষের হাতে কিছু খাদ্যবস্তু তুলে দেওয়া হল। এদিন সকালে শ্রীরামপুরে প্লায় ৬০০ জন দুস্থ মানুষের হাতে চাল ডাল আলু সোয়াবিন সহ বিভিন্ন রকম খাদ্যবস্তুর প্যাকেট তুলে দেয়া হয় এ ব্যাপারে […]
কারখানায় অক্সিজেনের সিলিন্ডার ফেটে মৃত এক, জখম তিন।
সুদীপ দাস, ৪ আগস্ট:- কারখানায় অক্সিজেনের সিলিন্ডার ফেটে মৃত এক। ঘটনায় গুরুতর জখম তিনজন। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পোলবা থানার নারায়ন অক্সিজেন নাম একটি অক্সিজেন তৈরীর কারখানায়। এদিন সিলিন্ডারে অক্সিজন ভরার সময় হঠাৎই একটি সিলিন্ডার ফেটে যায়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে মৃত্যু হয় কালিপদ মাঝি(২৫) নামে এক কর্মীর। সেসময় সেখানে উপস্থিত […]










