হাওড়া , ১ জুন:- লকডাউনে দিনেদুপুরে এক ট্যাক্সিচালকের উপরে হামলা চালালো দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে হাওড়ার শিবপুর থানা এলাকায়। ওই ট্যাক্সিচালক এদিন দুপুরে গাড়ি নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এরপর গাড়ি নিয়ে যাওয়ার সময় দুই দুষ্কৃতি সেখানে এসে তাঁর উপর অতর্কিতে হামলা চালায়। পালাতে গেলে পাথর তুলে মাথায় আঘাত করে এবং ট্যাক্সিচালকের পকেটে থাকা প্রায় হাজার খানেক টাকা ছিনিয়ে নেয়। দুষ্কৃতিরা পলাতক। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। আহত ট্যাক্সিচালককে হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। প্রকাশ্য রাস্তায় এমন ঘটনায় হতচকিত হয়ে যান সকলেই। পুরানো শত্রুতা থেকে এই ঘটনা নাকি ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনা তা তদন্ত করছে পুলিশ।
Related Articles
সাত সকালেই মন্ত্রীর বাড়িতে সিবিআই হানা।
আসানসোল, ৭ সেপ্টেম্বর:- কয়লা পাচার মামলায় ফের তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার সাতসকালে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা। চলছে তল্লাশি। শুধুমাত্র আসানসোলে মন্ত্রীর বাড়িতে নয়, সিবিআই হানা দিয়েছে কলকাতার তিন এলাকাতেও। সূত্রের খবর, কয়লা পাচার সংক্রান্ত আর্থিক লেনদেনের হদিশ পেতেই এই অভিযান।এদিন সকাল ৮টা নাগাদ আসানসোলে মন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় সিবিআই ও […]
পানিঘাটায় ৫ বছরের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক।
দার্জিলিং,৪ ডিসেম্বর:- মিরিক ব্লকের পানিঘাটার লোহাগড় ট্রি ইস্টটেট প্রাথমিক বিদ্যালয়ে ৫ বছরের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ওই স্কুলেরই শিক্ষক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে গত সপ্তাহের শুক্রবার যখন ওই স্কুলছাত্রী গোট ঘটনার কথা তার মাকে খুলে বলেন। এরপর ওই ছাত্রীর মা ওই স্কুলের প্রধান শিক্ষক তেসরিং দোরজে ল্যাপচাকে বলেন। […]
দিলীপ ঘোষ পাগল : খাদ্য মন্ত্রী।
উঃ২৪পরগনা,৩০ জানুয়ারি:- দিলীপ ঘোষ পাগল ও রাজ্যপালের রাজ্যপালের চিকিৎসার প্রয়োজন, এক সাংবাদিক সম্মেলনে এরকমই বললেন রাজ্যের খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।তিনি আরও বলেন পাগলা গারদ থেকে ছাড়া পেয়ে উল্টোপাল্টা বকছে দিলীপ ঘোষ। বিজেপি বাংলাকে বেপথে পরিচালিত করছে। বাংলাকে আসামের পরিস্থিতি তৈরী করছে। আমরা তা কোনদিনও করতে দেবো না। আর অন্যদিকে রাজ্যপালের চিকিৎসার প্রয়োজন।রাজ্যপাল তার সীমা […]







