হাওড়া , ২৯ মে:- হাওড়া রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ। খবর পেয়ে হাওড়া থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রের খবর, ঘাটের মন্দিরের এক পুরোহিত ওই ব্যক্তিকে শনিবার দুপুরে গঙ্গায় ভাসতে দেখেন। তাঁকে উদ্ধার করে হাওড়া থানায় ফোন করা হয়। ঘটনাস্থলে হাওড়া থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। শনিবার সন্ধ্যে পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় কিছু জানা যায়নি। হাওড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
Related Articles
আরামবাগে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্প।
আরামবাগ, ৯ মার্চ:- হুগলির আরামবাগ রাজা রামমোহন হলে বুধবার অনুষ্ঠিত হয়ে গেল বিদ্যুৎ দপ্তররে কমী ও তাদের পরিবারদের নিয়ে একটি সেফটি আওয়ারেনেস ক্যাম্প। আরামবাগ ও তারকেশ্বর ডিভিসনাল বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে এই ক্যাম্প হয়। মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অ্যাওয়ারনেস ক্যাম্পের শুভ সূচনা হয়। এদিন স্টেশন ম্যানেজার থেকে শুরু করে অন্যান্য আধিকারিকদের সম্বর্ধনা জ্ঞাপন করেন […]
রাজীব, শুভেন্দুর নামে পোস্টার ব্যানার ছিঁড়ে হাওড়ার রাস্তায়। চাঞ্চল্য।
হাওড়া ,১৩ ডিসেম্বর:- রাজীব বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর নামে পোস্টার নিয়ে গত কয়েকদিন ধরেই হাওড়ায় রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এবার সেই পোস্টার ব্যানার রাস্তায় ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা গেল। হাওড়ার বেলেপোল, কোনা এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় রবিবার সকালে সেই পোস্টার ছিঁড়ে পড়ে থাকতে দেখা গেল। কোথাও বা পোস্টার টাঙানো থাকলেও ছবিটা ছিঁড়ে দেওয়া হয়েছে। কোথাও […]
ধর্মঘটের দিন গড় হাজিরার কারণে বেনজির শোকজ।
কলকাতা, ৬ এপ্রিল:- ১০ মার্চের ধর্মঘটের দিন গরহাজিরার কারণে গতকাল পর্যন্ত রাজ্যে ২৮ হাজার ৭০৪ জন শিক্ষক শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। সাত দিনের মধ্যে তাঁদের অনুপস্থিতির কারণ জানাতে বলা হয়েছে। ২৫ শে মার্চ পর্যন্ত ২২৮৫৬ জন শিক্ষক শিক্ষিকাকে শোকজ করা হয়েছিল। ডিআই-দের পাঠানো রিপোর্টের ভিত্তিতে শিক্ষক-শিক্ষিকাদের কাছে শোকজের চিঠি পাঠানো হচ্ছিল। বুধবার সেই চিঠি পাঠানোর কাজ […]








