হাওড়া , ১৫ জানুয়ারি:- শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র দ্বারা আয়োজিত শ্রীরাম জন্মভূমি মন্দির নির্মাণ নিধি সমর্পন অভিযান ( অর্থ সংগ্রহ অভিযান ) শুরু হয়েছে আজ ১৫ জানুয়ারি থেকে। যা চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই কাজের শুভারম্ভের প্রাক্কালে সর্বাঙ্গীন সফলতা ও জগৎবাসীর মঙ্গল কামনায় আজ ১৫ জানুয়ারি শুক্রবার সকালে হাওড়ায় রামরাজাতলা বাজারে শ্রীরাম সেনার পক্ষ থেকে এক যজ্ঞের আয়োজন করা হয়। শ্রীরাম সেনার সভাপতি দেবেন্দ্রনাথ দাস বলেন, “কোনও একক ব্যক্তির অর্থে আমরা রামমন্দির নির্মাণ না করে, সমগ্র ভারতবাসীর অর্থ সাহায্য নিয়ে আমরা রামমন্দির নির্মাণ করব। যাতে রাম মন্দির নির্মাণ হবার পর যুগ যুগ ধরে মানুষ বলতে পারে একটা ইটও ভারতবাসীর অর্থ সাহায্যে গাঁথা হয়েছে। যারা রামভক্ত স্বেচ্ছাসেবক রয়েছেন, তারা আজকে থেকে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবেন। অর্থ সংগ্রহ করবেন। সেই অর্থ সংগ্রহ অভিযানের আজ শুভ সূচনা হলো। যে কোনও মহান কাজ সূচনার আগে আমরা যজ্ঞের আয়োজন করে থাকি। তাই আজও আমরা হাওড়ায় এই যজ্ঞের আয়োজন করেছি।”
Related Articles
লকডাউন প্রভাব ফেলেছে শাড়ী ছাপাখানা শিল্পে।মন ভালো নেই শাড়ির ছাপাখানার মালিক থেকে শ্রমিকের।
সুদীপ দাস,১৫ এপ্রিল:- শ্রীরামপুর মল্লিকপাড়া,তারাপুকুর,নবগ্রাম,পটুয়াপাড়া,চাতরা রয়েছে একের পর এক শাড়ী ছাপাখানা। এই কারখানা গুলিতে বড় বড় কোম্পানীর শাড়ী ছাপাইয়ের কাজ করেন ছাপা কারখানার শ্রমিকেরা । কিন্তু কারখানা বন্ধের কারণে কাজ হারিয়েছেন কয়েকশ শ্রমিক।এই শাড়ি ছাপাখানা গুলিতে জেলা ছাড়াও পাশ্ববর্তী জেলা থেকে অনেক কর্মী কাজে আসতেন। কিন্তু আচমকা লক ডাউনে অনেকেই বাড়ি ফিরতে পারেন নি। থেকে […]
২৪ ঘন্টা নিখোঁজ থাকার পর বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার মৃতদেহ।
হুগলি, ১৮ নভেম্বর:- টানা একদিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ির উল্টোদিকের পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হল এক ব্যাক্তির। মৃত ব্যাক্তির নাম বিপ্লব পোদ্দার(৬৪)। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার ব্যান্ডেল মেরী পার্ক এলাকায়। ওই এলাকার বাসিন্দা তথা টেলিকম দপ্তরের প্রাক্তন কর্তা বিপ্লববাবুর গতকাল সকাল থেকে কোন খোঁজ পাওয়া যায়নি। এদিন রাতেই চুঁচুড়া থানায় একটি মিসিং […]
কনকনে ঠান্ডার মধ্যে কাশ্মীরে দুরন্ত জয়,লিগ শীর্ষে মোহনবাগান।
অঞ্জন চট্টোপাধ্যায়,৫ জানুয়ারি:- কনকনে ঠান্ডার মধ্যে ৯০ মিনিট খেলা চালিয়ে যাওয়াই ছিল মোহনবাগান ফুটবলারদের কাছে বড় চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জে ভালভাবেই উত্তীর্ণ হলেন ফ্রান গঞ্জালেজরা। ভিকুনা এসব দলকে ভাল খেলার জন্য মোটিভেট করে গিয়েছেন। যার প্রমাণ মিলল মাঠেই। প্রথম থেকে বেশ সচলই দেখাল বাগান ফুটবলারদের। বল মুভও করলেন ভাল। তবে শুরুর দিকে বক্সের ভিতর ফিনিশ […]









